চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. আলম প্রকাশ নামে এক যুবদল নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আলম ধীতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সে আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিল বলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস নিশ্চিত করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলমের বিরুদ্ধে ডাকাতি ও  অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে থানায় অসংখ্য মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

তিনি বলেন, ‘বুধবার নিজ বাড়ি থেকে আলমকে গ্রেফতারের পর গভীর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। এসময় আলমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। একপর্যায়ে আলমের সহযোগীরা পালিয়ে গেলে বাগানের মধ্যে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি পাইপগান সহ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার রাতে চৌমুহনী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আলমের স্ত্রী পুষ্প বেগম অভিযোগ করেন, মঙ্গলবার সকালে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক বাড়ি থেকে আলমকে তুলে নিয়ে যায়।

Reneta

বিষয়টি নিয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ, নোয়াখালী ও লক্ষীপুর জেলা গোয়েন্দা পুলিশ ও লক্ষীপুর ক্যাম্পের র‌্যাবের সাথে যোগাযোগ করলে তারা কিছুই জানেন না বলে জানান।

সংবাদ সম্মেলনে স্বামীকে সুস্থ্য ও স্বশরীরে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন আলমের স্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালীবন্দুকযুদ্ধযুবদল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর গোল মেশিন চলছেই

পরবর্তী

বিজ্ঞানীদের নতুন ধরণের ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দিলেন কিম

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানীদের নতুন ধরণের ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দিলেন কিম

আইভী রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইভী রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT