চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলকে অচল করে দেওয়ার হুমকি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:০৪ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

ভূঞাপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ডাকা সভায় প্রশাসককে দ্বিতীয় দফায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও বাসষ্ট্যান্ডে চত্বরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসময় আসামীদের গ্রেফতার না করায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বালা মিয়া।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা সড়ক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এবং প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সড়ক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বালা মিয়া।

Banglabid

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, বাকী আসামীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে রিমান্ডে আনা না হলে টাঙ্গাইল জেলাকে অচল ও থানা ঘেরাও এর মত কর্মসূচী দেওয়া হবে।

পুলিশের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ করে মামলা ভিন্ন খাতে প্রবাহিত ও দায়িত্বের অবহেলার অভিযোগ করে প্রধান বক্তা বলেন, অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার করা হোক। নয়তো তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

Reneta

আসামীদের গ্রেফতার না করা ও তদন্ত কর্মকর্তা কর্তৃক সার্টিফিকেট দেয়া চিকিৎসককে হুমকি প্রদানের অভিযোগ তুলে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি অরও বলেন, যেখানে ছাগল চুরি মামলায় এক মাসের আগে জামিন পাওয়া যায় না সেখানে এই আসামীরা একদিনেই জামিন পেলো কিভাবে ?

প্রতিবাদ সমাবেশ শেষে নেতৃবৃন্দ ৭ দিনের মধ্যে চার্জশীট প্রদান ও দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তি করতে হবে। প্রধান অতিথি তানভীর হাসান ছোট মনির বক্তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, শ্রমিকের উপর কোন প্রকার জুলুম নির্যাতন সহ্য করা হবে না।

গত ২৪ ডিসেম্বর ভূঞাপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীম মিয়া ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তালুকদার মাইনুলের ওপর সন্ত্রাসীরা হামলা করে। গুরুতর আহত মাইনুল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবুবকর সিদ্দিক (মাহাতাব), শ্রমিক নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন, নজরুল ইসলাম, আজাহারুল ইসলাম আজাহার, আলহাজ্ব ফরহাদ হোসেন, সিদ্দিক হোসেন ও বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

জুলাইকে কলঙ্কিত করতেই ‘মব’ শব্দের আমদানি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT