চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের বাধায় বাম জোটের ঘেরাও কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

গ্যাসের ‘অযৌক্তিক’ মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ‘জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে জোট সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে ঘেরাও পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির লিয়াকত আলী। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন: একই উৎস কাতার থেকে ভারত প্রতি হাজার ঘনফুট এলএনজি গ্যাস কেনে ৬ ডলারে বাংলাদেশ কেনে ১০ ডলারে। সরকার সমর্থক এলএনজি গ্যাস আমদানিকারকদের জনগণের পকেট কাটার সুবিধা করে দেয়ার জন্য এ ব্যবস্থা করে দেয়া হয়েছে।

আমদানিকৃত এলএনজি গ্যাসে প্রদত্ত ভর্তুকি বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দেন তা নাকচ করে নেতৃবৃন্দ বলেন: গ্যাস খাতে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনার রোধ করতে পারলে বছরে ১৬ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। একদিকে ভর্তুকির কথা বলা হচ্ছে অন্যদিকে গ্যাস সরবরাহ ও বিতরণকারী প্রতিষ্ঠানসমূহের মুনাফা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন: মন্ত্রীরা গ্যাসের মূল্য বৃদ্ধি সম্পর্কে যে সকল বক্তব্য রাখছেন তা দেশবাসীকে অবমাননার সমতুল্য এবং এটা কেবলই স্বৈরাচারী ব্যবস্থায় সম্ভব। আগামী ১৯ জুলাই বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি সভা থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের নতুন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন জোট সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু।

ঘেরাও মিছিলে পুলিশের হামলায় নেতাকর্মী
সমাবেশ শেষে মিছিলসহকারে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এ সময় পুলিশের আক্রমণে কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ফেডারেশনের সম্পাদক জাহিদ সুজন, আশিক, সাকিব, গণসংহতি আন্দোলনের আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাসির উদ্দিন, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম অভি আহত হন।

Reneta

বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটি নেতা-কর্মীদের ওপর পুলিশি আক্রমণের তীব্র নিন্দা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসের মূল্যসিপিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT