চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থায় পরিবর্তন

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১১:২৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পহেলা বৈশাখে যৌন হয়রানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহবাগ থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলমকে ক্লোজড করে পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ডিএমপি। তদন্ত চলার সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না বলে এ পরিবর্তন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ বলেছে, কাউকে ক্লোজড করা হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করেছে
পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটি।

জড়িতদের কেউ ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফজাল হোসেন।

ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের
গ্রেফতারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। শাহবাগ থানা ঘেরাও করে ছাত্র ইউনিয়নসহ কয়েকটি
বাম ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার দাবি করেছে চারুকলার
শিক্ষার্থীরা।

বর্ষবরণ উপলক্ষে ওই এলাকার সার্বিক নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান ও টিএসসিতে পুলিশের বিপুল উপস্থিতি ছিলো। সেখানে তিন ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছিলো পুলিশ। ঘটনাস্থল থেকে ২৫ গজ দূরে দায়িত্ব পালন করছিলেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল হক ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ। ওই এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মনিটর করছিলেন পুলিশের একজন অতিরিক্ত কমিশনার ও একজন সহকারি কমিশনার। সোহরাওয়ার্দী ও টিএসসি এলাকায় ১৯টি সিসি ক্যামেরা ছিল। উদ্যানের ভেতরে পুলিশ কন্ট্রোল রুমে ছিল মনিটর। কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছিলো প্রায় এক ঘণ্টা পর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পহেলা বৈশাখযৌন হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

মে ১৬, ২০২৬

চেলসিকে হারিয়ে রেকর্ড অষ্টম এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে ‘মব সংস্কৃতি’ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বেগ

মে ১৬, ২০২৬

শাহ আলীর মাজারে হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT