চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি হামলার জবাব চান জাবি উপাচার্য 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত জাহাঙ্গীরনরগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলায় সরকারের কাছে জবাব চান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য শিক্ষক।

Banglabid

উপাচার্য বলেন, কোটা সংস্কার একটি যৌক্তিক দাবি। পুলিশি হামলা চালিয়ে এ আন্দোলন দমানো যাবে না। আলোচনার মাধ্যমে এ দাবি সমাধান করতে হবে। কিন্তু সরকার তা না করে শিক্ষার্থীদের উপর একের পর এক হামলা চালাচ্ছে।

‘ইতোমধ্যেই প্রচুর রক্তপাত হয়েছে। আমরা আর রক্তপাত চাই না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রী এবং জাহাঙ্গীর কবির নানককে বিষয়টি জানিয়েছি। কেন আমার শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে রক্তাক্ত করলো আমি তার জবাব চেয়েছি।’

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে উপাচার্য বলেন, ‘৫৬% কোটা আসলেই একটি জাতির জন্য লজ্জাজনক। এ আন্দোলনে আমাদের সমর্থন আছে, আমরা তোমাদের পাশে আছি। প্রয়োজন হলে তোমাদের সাথে আমরা একসাথে আন্দোলন করবো।’

Reneta

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতারসহ জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন আজকের মতো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক খান মুনতাসির আরমান।

তিনি সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় নির্দেশে পরবর্তী কর্মসূচি আবার জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. ফারজানা ইসলামকোটা সংস্কার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আলোচনায় সরকারের পক্ষে সাবেক ছাত্র নেতৃত্ব

পরবর্তী

চাকরি খুইয়েছেন, এবার ‘বর্ণবিদ্বেষী’ তকমাও পেলেন স্ট্রিক!

পরবর্তী

চাকরি খুইয়েছেন, এবার ‘বর্ণবিদ্বেষী’ তকমাও পেলেন স্ট্রিক!

মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকাররা কখনোই কারো দয়া নেবেন না

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT