পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখী শিক্ষার্থীদের লংমার্চ।
৩০ নভেম্বরের মধ্যে ৬ দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালিয়ের রাজু ভাস্কর্য থেকে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন মাইনোরিটি রাইটস মুভমেন্ট। মূলতঃ তাদের ডাকে কর্মসূচি হলেও অংশ নেয় বিভিন্ন সংগঠন। টিএসসি থেকে জগন্নাথ হলের সামনে আসার পর একটি বাস তাদের সঙ্গে যোগ দিলে গাড়িবহর আটকে দেয় পুলিশ।
পুলিশের বাধায় লংমার্চ কর্মসূচি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা। পরে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে তারা ৬ দফা দাবি পূরণের আহবান জানায়।
নাসিরনগর অভিমুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লংমার্চও আশুলিয়ায় আটকে দেয় পুলিশ।







