চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি বাধার মুখে বাম জোটের বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি, রাজনীতি
A A

দেশের ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ ব্যাংক ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে তা আটকে যায়।

বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকে যাওয়ার সময় দৈনিক বাংলার মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আজকের এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিল।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বর্তমানে বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে, মাত্র ২ কোটি টাকার জন্য একজনকে ৫ থেকে ৭ বছরের জেল দেওয়া হচ্ছে। আর হাজার হাজার কোটি টাকা লুটকারীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

ব্যাংক ও ভোট লুটেরা একাকার হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের টাকা লুট করে জুয়ার বাজারে বিনিয়োগ করা হচ্ছে। আজ পর্যন্ত এই লুটকারীদের কারও গ্রেপ্তার করা হয়নি। এখন ব্যাংক লুটকারী ও ভোট লুটকারীরা একাকার হয়ে গেছে।

সাইফুল হক বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ভারতকে লুট করেছে। তেমনি বর্তমান সরকার বাংলাদেশকে লুট করছে। এই সরকারের তৃতীয় শ্রেণির নেতাদের বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, প্রথম শ্রেণির নেতাদের ঘরে কত কোটি টাকা আছে?

Reneta

সরকারে পদত্যাগ দাবি করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, লুটকারীদের থেকে বাঁচতে হলে এই সরকারের পদত্যাগ করতে হবে। তাহলে দেশের জনগণ তাদের অধিকার ফিরে পাবে, ভোটার অধিকার ফিরে পাবে এবং বাংলাদেশ লুটকারীদের হাত থেকে বাঁচবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাম জোটের কেন্দ্রীয় নেতা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

দৈনিক বাংলা মোড়ে সমাবেশ শেষে বাম জোটের নেতারা বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি পেশ করতে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্কার্স পার্টিবাম গণতান্ত্রিক জোটবাংলাদেশ ব্যাংকসিপিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেই সব গ্লানি মুছে যাবে না’

পরবর্তী

টোকিও অলিম্পিকের ‘ভাগ্য’ নির্ধারণের জন্য ৩ মাস সময় পাচ্ছে জাপান

পরবর্তী

টোকিও অলিম্পিকের ‘ভাগ্য’ নির্ধারণের জন্য ৩ মাস সময় পাচ্ছে জাপান

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT