যাদের বিতর্কিত নির্দেশনায় গুলি চালিয়ে পুলিশকে জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হলে মাঠ পর্য়ায়ে পুলিশ সদস্যদের আস্থা ফিরতে পারে বলে মনে করেন চাকরিচ্যুত ও পদন্নোতিবঞ্চিত পুলিশ কর্মকর্তারা। পুলিশ সদস্যদের নির্ভয়ে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান তারা।








