চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে একচোখা নীতিতে না দেখার অনুরোধ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:১৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, আস্থার সংকট দূর করতে রাজনীতির ঊর্ধ্বে উঠে পুলিশকে কাজ করতে হবে। পুলিশকে যে মানুষ ভয় পায় সেই ভয়টা পুলিশকেই দূর করার পরামর্শ দিয়েছেন তারা। পুলিশ কর্মকর্তারা বলেছেন, জন অংশীদারত্বমূলক পুলিশ বাহিনী গড়ে তোলার কাজ চলছে।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ‘জননিরাপত্তা বিধানে পুলিশ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, গণমাধ্যম ও পুলিশের সম্পর্কের মধ্যে যতই টানাপোড়েন থাকুক না কেন; অপরাধ প্রতিরোধ, অপরাধ উদঘাটন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরস্পরের সহযোগিতা জরুরি।

Banglabid

আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, আইনের প্রয়োগ ও মানার ক্ষেত্রে সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। সেই সঙ্গে মানসিকতায় আনতে হবে বড় ধরণের পরিবর্তন।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, যতো বেশি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না, যতো বেশি ওসি সাহেব এমপি সাহেবের কাজের লোকের মতো ব্যবহৃত হবে না। পুলিশকে রাজনীতিমুক্ত হতে হবে এবং একটা নিরোপেক্ষ ভূমিকায় থাকতে হবে। 

পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশের ভূল-ত্রুটি থাকতে পারে। এজন্য এক চোখা নীতিতে পুলিশকে দেখা ঠিক নয়। কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী কখনো নেবে না বলে জানিয়ে দেন তারা।

Reneta

পুুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেন,  আমরা পরিবর্তন চাই, আমরা আপনাদের পরামর্শ চাই। এই পরামর্শে জনগণের সাথে সম্পৃক্ত হতে চাই। আপনাদের সাথে সুসর্ম্পক রাখতে চাই। আমাদের যে দোষ ত্রুটি আছে সে দোষ ধরিয়ে দিলে আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশিং করবো।  

পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অনেক ক্ষেত্রে আমরা প্রভাবশালীদের চাপে অনেক ব্যবস্থা গ্রহণ করতে যখন বাধ্য হই; তখন যদি গণমাধ্যমে এই বিষয়গুলো চলে আসে তাহলে আমাদের একটা নৈতিক শক্তি হয়। গণমাধ্যম আমার বিরোধী নয়, গণমাধ্যম আমার পরিপূরক। 

জননিরাপত্তার স্বার্থে ঢাকা শহরে বাস করা সকল মানুষের তথ্য পেতে সহযোগিতা চাওয়া হয়েছে বৈঠক থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT