ফিলিপিন্সে ট্রান্সজেন্ডার এক তরুণীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে এক মার্কিন মেরিন সেনা। জোসেফ স্কট পেম্বরাটন নামে ওই সেনার বিরুদ্ধে আনা অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারী হওয়া জেনিফার লওডকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
ফিলিপিনো এ তরুণীকে হত্যার দায়ে ৬ থেকে ১২ বছরের কারাদণ্ড হতে পারে জোসেফের। শুধু জেল নয়; খুন হওয়া জেনিফারের পরিবারকে ক্ষতিপূরণবাবদ তাকে আরও ৯৫ হাজার ডলার জরিমানাও দিতে হবে তাকে।
ফিলিপিন্স মার্কিন সেনাঘাটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেখানে সাম্প্রতিক সময়ে জেনিফার হত্যা নিয়ে মার্কিন-ফিলিপাইন সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
দেশটির ওলনগ্যাপো শহরের একটি পানশালায় জেফরি থেকে জেনিফার হওয়া তরুণীর সঙ্গে পরিচয় হয় পেম্বারটনের। এরপর তারা একান্তে সময় কাটাতে একটি হোটেলে ওঠেন। এক পর্যায়ে জেনিফারকে শ্বাস রোধে হত্যা করেন তিনি।
পরদিন হোটেলের টয়লেটের কমোডে মাথা ঢোকানো অবস্থায় জেনিফারের লাশ উদ্ধার করা হয়।






