চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরান ঢাকা নতুনভাবে গড়ে উঠবে কি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

চকবাজার ট্র্যাজেডির পর যে কথা জোরালোভাবে উচ্চারিত হচ্ছে তা হলো পুরান ঢাকার অবকাঠামোগত পরিবর্তন। একইসঙ্গে কথা উঠছে, সেখান থেকে কেমিক্যাল ব্যবসা অন্য জায়গায় নিরাপদে স্থানান্তরের বিষয়েও।

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় শুরুর দিকেই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর জন্য আসে। কিন্তু সেখানে বিপত্তি হয়ে দাঁড়ায় সরু গলি। এজন্য ফায়ার সার্ভিসের গাড়িগুলো ভেতরে ঢুকতে পারেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারপরেও রাত তিনটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার শুরু থেকেই পুরান ঢাকায় কেমিক্যাল ব্যবসার প্রসঙ্গ উঠে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেছেন: ‘চকবাজারের ওই ভবনগুলোতে থাকা একাধিক কারখানার ভেতরে দাহ্য পদার্থ মজুদ ছিলো।’

তার কথার সত্যতাও মিলেছে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে। সেখানে কোটি কোটি টাকার কেমিক্যাল পাওয়া গেছে। সৌভাগ্যবশত: সেখানে আগুন পৌছানোর আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারতো।

এর পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: পুরান ঢাকায় আর কোনো কেমিক্যাল ব্যবসা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া পুরাতন ঢাকার অলিগলি রাস্তা পরিকল্পনা করে নতুন করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।

প্রধানমন্ত্রীর সময়োপযোগী এ নির্দেশনাকে আমরা স্বাগত জানাই। কারণ, মানুষ বসবাসের কোনো স্থান কখনোই এমন অপরিকল্পিত হতে পারে না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে পুরান ঢাকাসহ সমগ্র ঢাকা শহরকে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে।

Reneta

প্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্য আমাদের ভাবিয়ে তুলছে। তিনি বলেছেন: ‘মালিকরা রাজি না হওয়ায় সেখান থেকে কেমিক্যাল এর গোডাউন বা কেমিক্যাল ব্যবসা সরানো যায়নি। এটা দুঃখজনক।’ এমন ভয়াবহ ট্র্যাজেডির পর সরকার এ বিষয়ে আরও কঠোর হবে বলে আমরা আশা করি। মালিকদের রাজি করে প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরাতে হবে। কারণ, মানুষের জীবনের নিরাপত্তার লক্ষ্যে এছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডচকবাজার ট্র্যাজেডিঢাকাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT