চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো চেহারায় এফডিসি, তারকাদের দেখতে গেটে উপচেপড়া ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
এফডিসি গেটে দর্শকদের উপচেপড়া ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসি, পুরনো ছবি

বাংলা সিনেমার আঁতুরঘর বলা হয় এফডিসিকে। পছন্দের তারকাকে এক নজর দেখতে অতীতে গেটের বাইরে নাকি সব সময় লেগে থাকতো সাধারণ সিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড়! এফডিসি যেন সেই পুরনো চেহারা ফিরে পেল শুক্রবার (২১ জানুয়ারি)।

চলচ্চিত্র অভিনয়শিল্পীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এফডিসিতে। শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক (২০২২-২৪) নির্বাচন ঘিরে প্রতিদিনই এখানে আসছেন জনপ্রিয় সব চিত্রতারকা।

বিভিন্ন মাধ্যমে মুহূর্তে মুহূর্তে প্রচার হচ্ছে এফডিসি ও নির্বাচনী আপডেট! সেই সুযোগে সাধারণ সিনেমাপ্রেমীরাও প্রিয় তারকাকে এক নজর দেখতে ছুটির দিনে (শুক্রবার) হাজির এফডিসিতে!

সরেজমিনে গিয়ে সেই চিত্রই বহুদিন পর দেখা গেলো এফডিসির গেটের সামনে। শুক্রবার বিকেল থেকে এফডিসিতে প্রবেশের সময় রীতিমতো ভিড় ঠেলে ভেতরে যেতে হচ্ছে।

এসময় মূল ফটকের সামনে কয়েক জনের সাথে আলাপ করে জানা যায়, বেশিরভাগই দূর-দূরান্ত থেকে এফডিসির গেটে এসেছেন। ভিতরে ঢোকার চেষ্টা করে অনেকেই ব্যর্থ হয়েছেন। আবার কেউ কেউ এফডিসি গেটের নিরাপত্তা রক্ষীদের কৌশলে খুশি করে ভিতরে প্রবেশ করেছেন।

তবে প্রবেশপথে এফডিসির ভেতরে ও বাইরের মূল ফটকে ১৫ জনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দেখা যায়।

এফডিসির নিরাপত্তাকর্মীরা চ্যানেল আই অনলাইনকে জানান, অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালক, সহকারী পরিচালকসহ এফডিসির বিভিন্ন ইউনিট সদস্যদের নিজ নিজ সমিতির পরিচয়পত্র দেখিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছেন।

মূল প্রবেশদ্বার দিয়ে এফডিসিতে প্রবেশ করে দেখা যায়, রিয়াজ, ইমন, সাইমনকে ঘিরে রেখেছে উৎসুক জনতা। সেলফি তোলায় ব্যস্ত অনেকে!

এর মধ্যেই মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যদের নির্বাচনী মহড়া চোখে পড়ে।

বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, বেশিরভাগই সাধারণ মানুষ। তারা তাদের পছন্দের নায়ক নায়িকাদের একজন দেখার জন্য ভিতরে এসেছেন। কারণ, বছরের অন্য সময় একসাথে এতো তারকাকে এফডিসিতে পাওয়া সম্ভব নয়।

এরআগে নির্বাচনকে সামনে রেখে এফডিসিতে অপ্রীতিকর ঘটনা এড়ানোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছিলেন প্রার্থীরা। তারা অনুরোধ জানিয়েছিলেন, আপাতত বহিরাগত কেউ যেন এফডিসিতে প্রবেশ না করতে পারেন। সেমময় নির্বাচন কমিশনারও বহিরাগতদের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিলেন।

ছবি: নাহিয়ান ইমন

ট্যাগ: অভিনয়শিল্পীইলিয়াস কাঞ্চনএফডিসিজায়েদ খাননিপুননির্বাচনপরিচালকপ্রযোজকমিশারিয়াজলিড বিনোদনশুক্রবারসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট প্রমাণ আছে: তথ্যমন্ত্রী

পরবর্তী

‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতাদ্বয়ের হাত ধরে ওটিটিতে সালমান

পরবর্তী
সালমানের ছবি, তিনি একটি প্রকৃতি পরিবেশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতাদ্বয়ের হাত ধরে ওটিটিতে সালমান

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে শনাক্ত ১১ হাজার ছাড়াল, মৃত্যু ১২

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT