চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো কেচ্ছার নতুন জীবন, অবাক বিসিসিআই আকসু প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১১ বিশ্বকাপের ফাইনালে দুর্নীতি হয়েছে, শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগের এমন অভিযোগের পর নড়েচড়ে বসেছে দেশটির ক্রীড়াজগত। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত ইউনিটও খোলা হয়েছে। নয় বছর আগের সেই বিশ্বকাপ ফাইনাল নিয়ে এমন তোড়জোড়, অবাক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিট (আকসু) প্রধান অজিত সিংকে।

অজিত সিংয়ের মতে, ফাইনাল নিয়ে যদি সন্দেহ থেকেই থাকে সেটা নয় বছর আগেই তদন্ত করা উচিৎ ছিল। এত বছর পর প্রমাণ সংগ্রহ বেশ কঠিন হবে বলে মনে করেন সাবেক এ পুলিশ কর্মকর্তা।

‘আমি অবাক হচ্ছি প্রায় ১০ বছর পর পুরনো বিষয় নতুন করে সামনে এসেছে। আমার অনেক বছরের অভিজ্ঞতা বলে তদন্তে যতবেশি দেরি, প্রমাণ সংগ্রহ ততবেশিই কঠিন হবে।’

আইসিসির টুর্নামেন্ট হওয়ায় তদন্তের ভার সংস্থাটির বলে মনে করেন অজিত সিং। আর কোনো দুর্নীতি হয়ে থাকলেও তা আইসিসির নজরে এসে থাকার কথা বলেই জানিয়েছেন তিনি।

‘বিশ্বকাপ আইসিসির কঠিন নজরের মধ্যে হয়েছে। যদি কোনো দুর্নীতি হয়েও থাকে তাহলে সেটা আইসিসি তদন্ত করবে। ভারতের এখানে কিছু করার নেই।’

এদিকে বেশ জোরেশোরেই তদন্ত শুরু হয়েছে শ্রীলঙ্কায়। আলুথগামাগে, ২০১১ সালের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভার বক্তব্য নেয়া হয়েছে। ডাকা হয়েছে সেই বিশ্বকাপে লঙ্কান ওপেনারের দায়িত্ব পালন করা বাঁহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। বৃহস্পতিবার একসঙ্গে বিবৃতি নেয়া হবে দুই গ্রেট কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেরও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকসুজয়াবর্ধনেডি সিলভাতদন্তবিশ্বকাপ-২০১১বিসিসিআইভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT