চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো কিন্তু ব্যবহারযোগ্য চশমা দিতে পারেন চশমা ব্যাংকে

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৩:৫০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
চশমা

সেদিন চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন আতিকা রোমা। ডাক্তারের জন্য অপেক্ষা করার সময় নজর পড়ে এক বৃদ্ধ দম্পতির দিকে। ওষুধ ও চশমা কেনার টাকা না থাকায় অসহায়ভাবে বসেছিলেন তারা। তখনই ভাবনাটা মাথায় আসে। গড়ে তোলেন চশমা ব্যাংক।

এই ব্যাংকে পুরনো কিন্তু পুনরায় ব্যবহারযোগ্য চশমাগুলো যে কেউ দিয়ে দিতে পারেন নির্দ্বিধায়। সেগুলোই পরে ঠিকঠাক করে কাঁচ বদলে চলে যাবে যাদের দরকার তাদের হাতে। তাতে অসহায় মানুষগুলোর অন্তত ফ্রেম কেনার টাকা বাঁচবে।

চশমা ব্যাংকের প্রতিষ্ঠাতা আতিকা রোমার মায়ের অনেক আগের এমন এক উদ্যোগই হয়তো তাকে চশমা ব্যাংক করার পথ দেখিয়েছে।

তিনি বলেন: ১৯৯০ সালে আমি ক্লাস ফাইভের শিক্ষার্থী। মা হালিদা চৌধুরী রীনা সেসময় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ৩৬ বছরের কর্মজীবনে তাকে শিক্ষকতা ছাড়াও অন্যান্য সামাজিক কাজে যুক্ত থাকতে দেখেছি। সেই ১৯৯০ সালে মা নিজের ও পরিচিতদের কাছ থেকে তাদের অব্যবহৃত চশমাগুলো চেয়ে নিয়েছিলেন এবং তৎকালীন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সংগৃহীত সেই ৮০টি পুরাতন কিন্তু পুনরায় ব্যবহারযোগ্য চশমা দিয়েছিলেন। শুধু তাই না, যাদের কাঁচ কেনার সামর্থ ছিল না, সেই কাঁচের দামও দিয়েছিলেন তিনি। গত বছর মার্চে মৃত্যুবরণ করেন মা।

মাত্র সপ্তাহ পেরোলো এমন উদ্যোগের, এরইমধ্যে চশমা ব্যাংকে জমা পড়েছে  শ’খানেক চশমা। শুধু ঢাকার বাসিন্দারাই নয়, ঢাকার বাইরে থেকেও অনেকেই চশমা ব্যাংকে চশমা পাঠাচ্ছেন। কিন্তু যেহেতু তারা কুরিয়ারে করেই পাঠাচ্ছেন তাতে খানিকটা সময় লেগে যাছে।

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মিডিয়ায় প্রচার হওয়ার কারনেই অল্প সময়েই চশমা সংগ্রহ বেশী হয়েছে।

‘যাব বহুদূর’ এর প্রতিষ্ঠাতা ও টিম লিডার আতিকা রোমার সঙ্গে এই কাজে সম্পৃক্ত আছেন তার বন্ধু আছিয়া নীলা।

Reneta

আতিকা রোমা বলেন: কেবল সংগ্রহের কাজ চলছে। এখনও বিতরণ শুরু করিনি। শুধু ঢাকাতেই করবো নাকি ঢাকার বাইরেও করবো– সেটাও ভাবনাতে আছে। কারণ বিতরণের আগে একটা চক্ষু ক্যাম্প করতে হবে।

ডাক্তার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট বন্ধুদের নিয়ে একটি গ্রুপ করার কথাও ভাবছেন আতিকা রোমা। বলেন: আমাদের কাছে কিছু সানগ্লাস এসেছে। আমরা প্রথমে ভাবছিলাম এগুলোর তো আর কাঁচ বদল করা যাবে না। এটার দরকার নেই। তখন এক চক্ষু ডাক্তার বন্ধু বললো, রেখে দাও। যাদের বেশি আলোতে সমস্যা হয় বা স্বল্প দৃষ্টিশক্তিসম্পন্ন তারা এসব ব্যবহার করতে পারবে। ডাক্তার বলেই তার কাছে এমন মতামত পেলাম।

চশমা এলেই প্রথমে সেটা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেন আতিকা রোমা। পরে শিশু, ছেলে ও মেয়েদেরটা সম্ভব হলে আলাদা করে তা সংরক্ষণ করেন। এজন্য যা কিছু দরকার তা নিজেদের অর্থায়নেই করছেন রোমা ও নীলা। বিতরণটাও নিজেদের অর্থায়নেই করতে চান। বলেন: এই ব্যাংকে কেউ কোনো টাকা দান করতে পারবেন না। চাইলে ওই টাকা দিয়েই নিজে ফ্রেম কিনে দিতে পারেন।

চশমা পাঠাতে যোগাযোগ করতে পারেন চশমা ব্যাংকের ইনবক্সে। অথবা কুরিয়ার করতে পারেন চশমা ব্যাংক, ওমেন ইন ডিজিটাল, থার্ড ফ্লোর, ওয়াই/১৩-এ, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা এই ঠিকানায়। অফিস চলাকালীন সময়ে গিয়ে দিয়েও আসতে পারেন সেখানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকা রোমাচশমাদৃষ্টিশক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT