রাইজিং পুনে সুপারস্টারকে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।
বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিং জুটিতে বেশিদূর এগোতে পারেনি হায়দরাবাদ।
দলীয় ১৮ রানে ওয়ার্নার (১১) আরপি সিংয়ের বলে আউট হয়ে যান।
পুনের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরেও শিখর ধাওয়ান (৩৩), কেন উইলিয়ামসন (৩১) ও যুবরাজ সিংয়ের (২৩) রানের কল্যাণে শেষ পর্যন্ত ১৩৭ রান করে হায়দরাবাদ।
পুনের বোলারদের মধ্যে অ্যাডাম জামপা ছয়টি উইকেট নেন।








