চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুত্র লাভের ‘উপায়’ বলে সমালোচনার মুখে ভারতীয় পত্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

পুত্রসন্তান লাভের জন্য কিভাবে গর্ভধারণ করতে হবে, তার উপায় বাতলে ভারতের কেরালা রাজ্যের দৈনিক পত্রিকা মাঙ্গালাম কিছু পরামর্শ দিয়েছে। তবে ‘বিতর্কিত’ ও ‘অবৈজ্ঞানিক’ এই নিবন্ধ প্রকাশের পর সমালোচনার ঝড় উঠেছে।

পত্রিকাটির স্বাস্থ্য বিষয়ক পাতায় প্রকাশিত ওই নিবন্ধে যেসব মহিলা পুত্রসন্তানের মা হতে চান তাদের ছয়টি পরামর্শ মেনে চলতে বলা হয়।

এ পরামর্শগুলোর মধ্যে রয়েছে; সন্তানসম্ভবা মহিলাদের প্রচুর খাওয়া-দাওয়া করতে হবে এবং ঘুমানোর সময় পশ্চিম দিকে মুখ রেখে শুতে হবে। মা হতে ইচ্ছুক নারীদের অবশ্যই সকালের নাস্তা করতে এবং সপ্তাহের কয়েকটি নির্দিষ্ট দিনে যখন পুরুষের স্পার্ম জোরালো তখন যৌনসঙ্গমের পরামর্শ দেয়া হয়।

কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এসবের কোনো ভিত্তি নেই।  ভারতের সমাজে সন্তান হিসেবে ছেলেকেই প্রধান্য দেয়া হয় অধিকাংশ ক্ষেত্রে।

লন্ডনের পোর্টল্যান্ড হাসপাতালের চিকিৎসক ডা: সাজিয়া মালিক বলেন, “কন্যা কিংবা পুত্রসন্তানের জন্য গর্ভধারণের বিষয়টি সম্পূর্ণ অপ্রত্যাশিত বিষয়। এর জন্য সুনির্দিষ্ট কোন পন্থা নেই।”

বিশেষজ্ঞদের মতে, পুরুষের স্পার্ম জোরালো হবার সাথে সন্তানের লিঙ্গ নির্ধারণের কোনো সম্পর্ক নেই। বিজ্ঞানের ভাষায় স্পার্ম যদি Y ক্রোমোজোম বহন করে তাহলে সেটি পুত্র সন্তান হবে।

Reneta

ভারতীয় লেখক গীতা আরাভামুদান এ বিষয়টিকে ‘হাস্যকর’ হিসেবে বর্ণনা করে বলেছেন, “সরকার এবং এনজিওদের নানা পদেক্ষেপ সত্ত্বেও এ ধরনের চিন্তা-ধারা যে বাড়ছে এ নিবন্ধ তারই প্রমাণ।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কন্যাসন্তানভারতসন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT