চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ লাখ সেনা আর ১০০০ যুদ্ধ বিমান নিয়ে রাশিয়ার ঐতিহাসিক মহড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

চীন ও মঙ্গোলীয় সেনাদের নিয়ে ১৯৮১ সালের পর সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনব্যাপী এ মহড়া চলবে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ ঘোষণা দিয়েছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে বড় ধরনের এ মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়া রাশিয়ার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পর বৃহত্তম সামরিক এই মহড়ার নাম দেওয়া হয়েছে ভসটক-২০১৮। এর অংশ হিসেবে রাশিয়ার কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় সামরিক জেলাগুলোতে অনুশীলনে অংশ নেবে প্রায় ৩ লাখ সেনাসদস্য। থাকবে ১০০০ সামরিক বিমান ও দুইটি নৌবহর। চীনা ও মঙ্গোলীয় সামরিক ইউনিট মহড়ায় অংশ নেবে।

চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া এর আগে অনুষ্ঠিত হলেও এমন বৃহৎ কোনো মহড়ায় চীনের অংশ নেওয়া এই প্রথম।

১৯৮১ সালে জাপাদ-৮১ নামে বড় আয়োজনে একটি সামরিক মহড়ার আয়োজন করেছিল সোভিয়েত ইউনিয়ন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সাংবাদিকদের জানান, কিছু ক্ষেত্রে সেই ১৯৮১ সালের মহড়াকে অনুসরণ করা হবে। কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও বড় করা হবে।

এর আগে রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের চেবারকুল শহরে ২২ আগস্ট থেকে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী মেগা মহড়া। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) আয়োজিত এ মহড়ার লক্ষ্য হচ্ছে, সন্ত্রাসবাদ ও চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্লাদিমির পুতিনরাশিয়াসামরিক মহড়াসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT