চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুজদেমনের বিরুদ্ধে স্পেনের গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
স্পেনের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুজদেমনের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামে অবস্থান নেওয়া কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজদেমনসহ পাঁচজনের নামে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেন।

বেলজিয়ামের অফিস জানিয়েছে, তারা এখন এই পরোয়ানার বিষয়টি পর্যালোচনা করছে।

এই সপ্তাহের শুরুর দিকে পুজদেমন এবং তার সহযোগি চার নেতার বিরুদ্ধে স্পেন সরকার রাষ্ট্রদ্রোহ ও উস্কানি দেওয়ার অভিযোগ আনলে তারা বেলজিয়ামে চলে যান।

গত সোমবার কাতালোনিয়ার সাবেক কয়েকজন মন্ত্রীর সঙ্গে বেলজিয়ামে যান পুজদেমন। আশ্রয় নেয়ার উদ্দেশ্যে সেখানে যাননি, এমনটি জানান পুজদেমন।

এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনসহ সদ্য ভেঙ্গে দেয়া আঞ্চলিক সরকারের আরো চার সাবেক মন্ত্রীর নামে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেনের একজন বিচারক।

পুজদেমন জানিয়েছেন, ন্যায় বিচার করা হবে এমন নিশ্চয়তা না পেলে তিনি স্পেনে ফিরবেন না।

Reneta

এর আগে, গত বুধবার পুজদেমন ও তার সরকারের অন্য ১৩ সদস্যকে হাজির হওয়ার জন্য সমন জারি করে ডেকে পাঠায় স্পেনের হাইকোর্ট। এছাড়াও সম্ভাব্য দেনা শোধের জন্য তাদেরকে ৬২ লাখ ইউরো (৭২ লাখ মার্কিন ডলার) জমা দিতে বলা হয়। নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে ধারণা ছিলো।

এর আগে গতকালও কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতাচ্যুত আট মন্ত্রীকে আটক করে জেলে নেয়া হয় এবং এই ঘটনার প্রতিবাদে বার্সেলোনাসহ কাতালোনিয়ার অনেকগুলো বড় শহরে বিক্ষোভে নামে সাধারণ মানুষজন।

আটককৃত সেই আটজনের একজনকে ৫০ হাজার ইউরোর বিনিময়ে জামিন দেয়া হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিরা রাষ্ট্রদ্রোহ, এবং জনগণকে বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেওয়া এবং সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ এনেছে।

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে ১ অক্টোবর একটি গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনটিতে অধিকাংশ ভোটার স্বাধীনতার পক্ষে রায় দিলেও ভোটারের সংখ্যা ছিল অর্ধেকেরও কম।

এর কয়েকদিন পরই স্বাধীনতার ঘোষণা করে কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ঘোষণাকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে কেন্দ্রের শাসন জারি করে।

স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়া। জনসংখ্যা ৭৫ লাখ। স্পেনের মোট জনসংখ্যার ১৬ শতাংশ এই কাতালোনিয়ায়। অঞ্চলটির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। স্পেনের উত্তর-পূর্বের এই প্রদেশটির রাজধানী বার্সেলোনা। পাঁচ বছর ধরেই অঞ্চলটির স্বাধীনতার কথা উঠছে। তবে ২০১৫ সালে কাতালোনিয়ার প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান সেখানকার স্বাধীনতাকামীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতালোনিয়াকার্লোস পুজদেমনস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT