বিনোদন

পিয়াল হাসানের ‘আপনজন’

পিয়াল হাসান ও তার সহশিল্পী পারফর্ম করছেন মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিয়াল হাসান ও তার সহশিল্পী একটি সাংগীতিক অনুষ্ঠানে পারফর্ম করছেন, পটভূমিতে দর্শকদের সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিরতি ভেঙে আবারও ভক্তদের সামনে নিয়মিত হাজির হচ্ছেন শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী পিয়াল হাসান। সম্প্রতি তার প্রকাশিত ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ গানটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে।

আসন্ন ঈদ উপলক্ষে পিয়াল হাসান নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। নাম ‘আপনজন’। গানটি তার সঙ্গে গেয়েছেন বেলী আফরোজ। সৈয়দা হিমার কথায় এর সুর-সংগীত করেছেন শিশির। ভিডিও নির্মাণ করেছেন আহমেদ জিহাদ। এতে দেখা যাবে শিল্পী পিয়াল ও বেলীকে।

গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, নতুন এ গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ অনেক দিন পর এমন স্বাদের একটি গান করেছি। আমার ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। এতে আমার সঙ্গে গেয়েছেন বেলী। পাশাপাশি ভিডিওতে আমরা দুজনই রয়েছি। চেষ্টা করেছি ভালো কিছু করার।

এদিকে গানটি ১৮ জুলাই সন্ধ্যায় পিয়াল হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে।

বিষয়:গান পিয়াল ভিডিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…