চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিয়ার ৫২!

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১২:৩৯ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
অন্যান্য
A A
জান্নাতুল ফেরদৌস পিয়া

জান্নাতুল ফেরদৌস পিয়া

বয়স ২৫, উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি।

স্বাভাবিক ওজন কত হবে?

যে কেউ বলবেন, অবশ্যই ৬৪–৬৫ কেজি।

না না, পিয়ার তাতে খুব আপত্তি! গত কয়েকদিনে তিনি চার কেজি কমিয়েছেন। এখন তার ওজন ৫২ কেজি। আরও একটু কমালে নাকি ভালো হয়।

সাংবাদিক ও জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক নিজেও ইদানিং যথেষ্ট ওজন কমিয়েছেন। ফেসবুকে পিয়ার স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কী বলো… তোমার তো কম ওজন। তুমি লম্বা। তোমার অবশ্যই ৬০ কেজি হওয়া উচিত।’

বুঝতেই পারছেন তাহলে।

Reneta

কী ব্যাপার, ওজন এত কমাচ্ছেন কেন? অসুস্থ হয়ে যাবেন তো!

জান্নাতুল ফেরদৌস পিয়া

এবার পিয়া বললেন আসল কথা, ‘ইউরোপ আর আমেরিকার কয়েকটি বড় প্রোজেক্টে কাজ করতে যাচ্ছি। শিগগিরই চুক্তি হবে আন্তর্জাতিক একটি মডেল এজেন্সির সাথে। আর এই সময় ওজন বাড়ালে চলবে? ইউরোপ, আমেরিকার প্রোজেক্টে কাজ করতে গেলে অবশ্যই ফিগার মেন্টেইন করতে হবে।’

নাটক কিংবা চলচ্চিত্র নয়, পিয়া এখন পুরোপুরি মন দিয়েছেন মডেলিংয়ে। ওগুলো নয় কেন? পিয়া বললেন, ‘নাটকে অনেক সময় লেগে থাকতে হয়। ওই সময় অন্য কোনো কাজ করা যায় না। আমাকে দিয়ে ওসব হবে না। আর নাটক এখন সেভাবে দর্শক দেখেও না।’

আর চলচ্চিত্রে অভিনয়? রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবিতে আপনি তো ভালো কাজ করেছেন। এবার চলচ্চিত্রে অভিনয় নিয়ে পিয়া নিজের কঠিন উপলব্ধির কথা বললেন এভাবে, ‘আমি আসলে ছবি বাছাই করতে গিয়ে বড় ভুল করে ফেলেছিলাম। রনির ছবি ছাড়া আর কোনোটাই আমার প্রোফাইলে যোগ করার মতো না, এই যেমন “গ্যাংস্টার রিটার্ন” আর “স্টোরি অব সামারাই”। সামনে আর এই ভুল করতে চাই না।’

জানালেন, এ বছর তার আরেকটি ছবি মুক্তি পাবে, নাম ‘ছিটমহল’, পরিচালক এইচ আর হাবিব। বললেন, ‘একদম বাণিজ্যিক নয়, এই ছবিতে কাজ করে তৃপ্তি পেয়েছি। আশা করছি, আমার প্রোফাইলে যুক্ত করার মতো একটি কাজ হয়েছে।’

জান্নাতুল ফেরদৌস পিয়া

আবার ওজন নিয়ে আলাপ। ওজন কমানোর জন্য কী করছেন? পিয়া বললেন, ‘নিয়মিত জিম করি। ভাত খুব কম খাওয়া হয়। মাছ, মাংস, সবজি খাচ্ছি। দুপুরে কম করে সব কিছুই খাই। রাতে শুধু ফল আর ডাবের পানি।’

মডেলিংয়ের জন্য এ​ত স্যাক্রিফাইস? ‘মডে​লিংই কিন্তু আমাকে বড় পরিচিতি এনে দিয়েছে।’ বললেন পিয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি বাংলাদেশি হাজি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদলের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফর

জুন ২০, ২০২৬

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত ৮৯

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম, শীর্ষে জাকার্তা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT