পিস্তল ‘পরিস্কার’ করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজের লাইসেন্স করা পিস্তল পরিস্কার করতে গিয়ে নিহত হয়েছেন রাজশাহী চেম্বারের ডিরেক্টর জিয়াউল হক টুকু।
পুলিশের দাবি, রোববার নিজ কার্যালয়ে বসে পিস্তল পরিস্কার করার এক পর্যায়ে তা থেকে গুলি বের হয়ে মারা যান তিনি।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার এ কে এম নাহিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘটনাস্থল থেকে আমরা একটি গুলির খোসা উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



