পিসিবির অস্বস্তি বাড়িয়ে আফগান লিগে রাজ্জাক

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।. Channel i News – চ্যানেল আই নিউজ
কয়েকদিন আগেই আফগানিস্তান ক্রিকেট লিগে অংশ গ্রহণের কথা জানিয়েছিলেন শহীদ আফ্রিদি। আফগান বোর্ডের সঙ্গে সম্পর্ক ভাল না হওয়ায় তার প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আফ্রিদির সিন্ধান্তে তারা খুশি নয়।
আফ্রিদি গুঞ্জনের মধ্যেই পিসিবির অস্বস্তি বাড়িয়ে মঙ্গলবার আফগান লিগে খেলতে চুক্তি সই করেছেন সাবেক টেস্ট ক্রিকেটার আবদুল রাজ্জাক। শাজেজা ক্রিকেট লীগে অংশগ্রহণকারী দল আমো শার্কসের হয়ে খেলবেন রাজ্জাক।
তবে অস্বস্তি থাকলেও বোর্ডের সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, আপাতত পরিস্থিতি যাই হোক, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে আফগান লিগে অংশ নেয়া থেকে ক্রিকেটারদের আটকাবে না তারা।
ওই সূত্র আরও জানায়, আফ্রিদি বোর্ডের কাছে যে এনওসি (নো অবজেকশন লেটার) আনতে গিয়েছিলেন সেটা ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের জন্য, আফগান লিগের জন্য নয়।
আফ্রিদি-রাজ্জাক ছাড়াও পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আফগান লিগে খেলার আগ্রহের কথা জানিয়েছেন উমর আকমল, কামরান আকমল, বাবর আজম, সোহেল তানভীর ও রুমান রইস।
চলতি মাসের মাঝামাঝি লিগের সব ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানী কাবুলে। গত জুনে আফগানিস্তান পাকিস্তান সফর স্থগিত করলে দুদশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়।






