আজ ২৫ শে ফেব্রুয়ারি। পিলখানা ট্র্যাজেডি দিবস। ইতিহাসের সেই বিভীষিকাময় দিন। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সাবেক বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তরে ঘটে ওই নারকীয় হত্যকাণ্ড।
বিডিআরের কিছু বিপথগামী সদস্য দাবি-দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালিয়ে মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত হয় নারী ও শিশুসহ আরও ১৭ জন।
প্রতিবারের মতো নিহতদের স্মরণে এবারও নানা কর্মসূচি পালন করছে বিজিবি ও সেনাবাহিনী।
ভিডিও: জয়দেব







