চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা ছিলো আ. লীগের পরিকল্পিত হত্যাকাণ্ড: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৬:১৭ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

পিলখানা হত্যা ছিলো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দেশের সব থেকে চৌকস ও অভিজ্ঞ সেনা কর্মকর্তাদেরকে কৌশলে হত্যা করিয়েছিলো। বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্তিত করবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন। ’পিলখানা ট্রাজেডি: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার থেকে নির্মম বেদনার ঘটনা আর হতে পারে না। এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ ছিলো। বিএনপি ক্ষমতায় গেলে দেশে পুনরায় গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনবে এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে। প্রকৃত অপরাধীদের শাস্তি দেয়া হবে।

তিনি আরো বলেন, সরকারের ব্যর্থতার কারণে সেদিন এতগুলো প্রাণ হারিয়েছি আমরা। সরকার তখন সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলো। ঘটনাস্থলে সেনাবাহিনী আরো দ্রুত পৌঁছালে নিহতের সংখ্যা আরও কম হতো।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ যতোবার ক্ষমতায় আসে, ততোবারই বড় সব দুর্ঘটনার জন্ম দিয়ে থাকে। বিডিআরকে অরক্ষিত করতে এবং সেনাবাহিনীর সদস্যদের দুর্বল করতে তাদেরকে হত্যা করা হয়েছিলো।

Reneta

এটি ক্ষমতাসীন সরকারের ষড়যন্ত্রের একটি অংশ ছিলো উল্লেখ করে তিনি আরও বলেন, এই কারণে বারবার বলার পরও সরকারের পক্ষ থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। উচ্চ পর্যায়ের যারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করা হয়নি। তদন্তের মাধ্যমে পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করা হয়েছে। ক্ষমতাসীনদের দুঃশাসনের ফলেই এমনটি সম্ভব হয়েছিলো।

দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অভিযোগ করেন, আওয়ামী লীগের অনেক মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো। ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হচ্ছে না, কারণ ঘটনাটির সাথে এই সরকার জড়িত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপিলখানা ট্রাজেডিবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন ফরম্যাটেই সেরাটা দিতে চান মোস্তাফিজ

পরবর্তী

পুনের পিচ নিয়ে বিশ্বভ্রমণে যেতে চান নাথান লায়ন

পরবর্তী

পুনের পিচ নিয়ে বিশ্বভ্রমণে যেতে চান নাথান লায়ন

প্রিয়াংকা সরকার

হুমায়ূন আহমেদের অনেক বই পড়েছি: প্রিয়াংকা সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT