আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সোমবার সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী মো লিটন (৩০) নিহত হয়েছে। এই ঘটনায় আরো কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, ফারুক খান, সিদ্দিকুর রহমান ও পথচারী মো. রাশেদ।
নিহত লিটন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের ছেলে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানান। গুলিবিদ্ধ গুরুতর আহত লিটনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








