চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরোজপুরে জমে উঠেছে ধানের চারার ভাসমান বাজার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:০৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৬
কৃষি
A A

পিরোজপুরে জমে উঠেছে আমন ধানের চারা বেচাকেনার ভাসমান বাজার। জেলার কাউখালি উপজেলার দক্ষিণ বন্দর এলাকার চিরাপাড়া সেতুর কাছে সন্ধ্যা নদীর পাড়ে সপ্তাহের শুক্র ও সোমবার বসছে আমন চারার ভাসমান হাট।

কাউখালি পিরোজপুরের কৃষক জানান, বীজ নষ্ট হওয়ায় কৃষকরা অনেক সমস্যায় পড়েছে, তাই তারা ভাসমান হাটে আমনের চারা কিনতে এসেছেন।

সোম ও শুক্রবার ভোর থেকে ক্রেতা বিক্রেতার পদচারনায় সরগরম হয়ে ওঠে চারার হাট। কাউখালী অঞ্চলের জমি অন্যান্য এলাকার তুলনায় উঁচু হওয়ায় এখানে জলাবদ্ধতা তেমন নেই। বীজতলাও নষ্ট হয় না। এ কারণে অন্যান্য এলাকার কৃষক চারার সংকট কাটাতে কাউখালীর ভাসমান বীজ হাটে আসেন।

Banglabid

স্থানীয় জাতের আমনের চারা ভালো মানের এবং বেশ লম্বা। এটি লবণসহিষ্ণু জাত, জানিয়েছে কৃষি বিভাগ।

পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল হোসেন তালুকদার বলেন, এই চারাগুলো লবণাক্ত পানিতেও কিছু হয় না, এমনকি চারা ডুবে গেলেও নষ্ট হয় না। চারা গুলো এক মিটার পর্যন্ত লম্বা হয়।

কাউখালীর ভাসমান চারার হাটে চারা সংগ্রহ করতে আসছেন পিরোজপুর ছাড়াও বরগুনা, ঝালকাঠি ও বাগেহাটের কৃষক ও ব্যবসায়ীরা।

Reneta

পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলে এখন চলছে আমন ধান আবাদের ভরা মৌসুম। কৃষক মাঠে ব্যস্ত ক্ষেত পরিচর্যায়। মৌসুমের শুরু থেকে টানা বৃষ্টি, বৈরি আবহাওয়ায় বীজতলার মাঠে জলাবদ্ধতার কারণে অধিকাংশ এলাকায় আমনের চারা নষ্ট হয়ে যায়। এসব প্রতিকূলতা পেরিয়ে কৃষক নতুন উদ্যমে শুরু করেছেন আমন আবাদ। আমনের চারা কিনতে কৃষক ছুটছেন কাউখালির ভাসমান হাটে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রেস্ট ক্যান্সার শুধু নারীর নয়, পুরুষেরও হতে পারে

পরবর্তী

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে জাতির প্রত্যাশা

পরবর্তী

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে জাতির প্রত্যাশা

সরকার আবারো ভোটারবিহীন নির্বাচনের পাঁয়তারা করছে: বিএনপি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT