চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেস্ট ক্যান্সার শুধু নারীর নয়, পুরুষেরও হতে পারে

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১:০১ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের আয়োজনে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘ব্রেস্ট ক্যান্সার এ্যাওয়ারনেস হেলথ টক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. খালেদা পারভীন রেখা ও ডা. রাজীব হাসান।

এসময় বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেন, ব্রেস্ট ক্যান্সার শুধু নারীর নয়, পুরুষেরও হতে পারে। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত একশ রোগীর মধ্যে পাচঁ ভাগ পুরুষ। বয়স ৩৫ বছরের বেশি হলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও কম বয়সে ঋতুস্রাব হওয়া, দেরিতে ঋতুস্রাব বন্ধ হওয়া, বেশি বয়সে প্রথম সন্তান ধারণ অথবা নিঃসন্তান থাকা, সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, ধুমপান ও মদ্যপান প্রভৃতি কারণে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

ব্রেস্ট ক্যান্সারের প্রতিকার সম্পর্কে বিশেষজ্ঞ বক্তাগণ বলেন, শরীরের অতিরিক্ত ওজন কমানো, খাদ্যাভাস পরিবর্তন, শারীরিক পরিশ্রমের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমানো যায়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ব্রেস্ট ক্যান্সার রোধে নারী-পুরুষকে সচেতন হওয়ার পাশাপাশি ক্যান্সার নির্ণয়ে চিকিৎসকদেরকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি কথা সাহিত্যিক আখতার হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন ডা. আরিফ মাহমুদ।

Reneta

সেমিনারে হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জাইতুন বিনতে সোলাইমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী, মহিলা ক্লাবের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্তন ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT