চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরানহা ও আফ্রিকান মাগুরের জন্য উপকারী জীবানু আমদানিতে অনুমতি লাগবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

জেল, জরিমানা ও উভয় প্রকার শাস্তির বিধান রেখে ‘মৎস্য সঙ্গনিরোধ আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। ফলে পিরানহা ও আফ্রিকান মাগুর মাছের জন্য উপকারী জীবানু সরকারের অনুমতি ছাড়া আমদানি করা যাবে না।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম বলেন, দেশের বিকাশমান মৎস্যখাতকে বিদেশী ক্ষতিকর জাতের হাত থেকে রক্ষার জন্য আইনটি প্রণীত হয়েছে। নতুন আইনটি ক্ষতিকর মাছের জাত ও রেণু আমদানি নিয়ন্ত্রণ করবে। এই আইনে জনস্বার্থে সরকারকে মাছের নির্দিষ্ট কোন জাত বা এ ধরনের কোন আমদানিতে কড়াকড়ি আরোপের ক্ষমতা দেয়া হয়েছে। আইনটি পিরহানা ও আফ্রিকার মাগুর মাছ আমদানির ক্ষেত্রে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এসব মাছের চাষ ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে।
এই আইনে আমদানিকৃত মাছ বা এ ধরনের জাত ও পণ্য সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশে নির্ধারিত এলাকায় পরিদর্শনের জন্য রেখে দেয়া হবে। ‘ফিসারিজ কোয়ারেন্টাইন স্টেশন’ নামে এই নির্ধারিত স্থান দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় স্থাপিত হবে। মৎস্য অধিদফতর এই আইন কার্যকর করবে। এ ব্যাপারে সময়ে সময়ে সুপারিশ পেশের জন্য একটি কমিটি গঠন করা হবে।
এই আইনের আওতায় গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যে কোন মাছ ও মাছের জাত, জিনগতভাবে উদ্ভাবিত ও পরিবর্তিত এবং বিদেশী ক্ষতিকর জাতের অণুপ্রবেশ, ক্রয়-বিক্রয়, চাষ ও প্রজননে বিধি-নিষেধ আরোপের বিধান রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনে মাছের রোগ ও এ সম্পর্কিত দূষণের ব্যাপারে পুকুর, দীঘি ও জলাশয়ের মালিককে নিকটস্থ মৎস্য কর্মকর্তাকে অবহিত করতে হবে। এই আইন লঙ্ঘনে ২ বছর কারাদ- ও ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দ-ই হতে পারে। এ অপরাধ আদালত এবং মোবাইল কোর্টের আমলে নেয়ার এখতিয়ার থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নর্থ কোরিয় শরণার্থীদের অবস্থান জানাতে চীনের প্রতি মানবাধিকার সংগঠনের আহ্বান

পরবর্তী

১২ বছরের কিশোর গাড়ি চুরি করে চালিয়ে গেল ১৩শ কি.মি

পরবর্তী

১২ বছরের কিশোর গাড়ি চুরি করে চালিয়ে গেল ১৩শ কি.মি

messi

‘ডিনার টেবিলেও পার্থক্য গড়ে দিতে পারে মেসি’

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT