চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতৃঘাতক হওয়ার কলঙ্কময় সেইদিন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A

বাঙালি জাতির ইতিহাসের এক শোকাবহ ও কলঙ্কময় দিন ১৫ আগস্ট। স্বাধীনতা পরবর্তী পঁচাত্তরের ওই দিনে ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর সঙ্গে তার শিশুপুত্র রাসেল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এবং পরিবারের অন্য সকল সদস্যরা ঘাতকের নির্মম বুলেটে নিহত হন। বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সেইদিনের পর থেকে জাতির কপালে লেগে আছে পিতৃঘাতক হওয়ার কলঙ্ক।

লাখো শহীদের রক্ত আর মুক্তি সংগ্রামের উত্তাল সময়ে বুক চেতিয়ে জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন জাতির পিতা। তিনি আমাদের সংগ্রাম করতে শিখিয়েছেন, স্বাধীনতা শিখিয়েছেন। অথচ কৃতঘ্ন পৈশাচিকতায় সেই বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতিকে অভিভাবকহীন করে তৈরি করা হয়েছে বিরাট শূন্যতা। যা আসলে ছিল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের জোটবদ্ধ ষড়যন্ত্র, যার সঙ্গে যুক্ত করা হয়েছিল বিপথগামী অনেককে।

নানা চড়াই-উৎরাই আর জীবনের হুমকি মাথায় নিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে নেতৃত্ব দিয়ে চলেছেন জাতির পিতার আদর্শে। ক্ষমতায় এসে তিনি পুরোপুরি আইনের পথে জাতির পিতা ও তার পরিবারের হত্যাকারীদের বিচারের পথ সুগম করে জাতির রক্তের ঋণ শোধের ব্যবস্থা করেছেন, চেষ্টা করেছেন জাতিকে কলঙ্কমুক্ত করতে। বঙ্গবন্ধুর দেখানো পথে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জাতিকে পৌঁছে দিচ্ছেন অনন্য উচ্চতায়। তারপরেও যুগ যুগ ধরে বঙ্গবন্ধুর জন্য রয়ে গেছে অপূর্ণতা, থাকছে তার জন্য আফসোস। যদি তিনি স্বাধীনতা পরবর্তীতে আরো সময় পেতেন দেশ গড়ার, হয়তো দেশ আজকে কোথা থেকে কোথায় চলে যেতো!

Banglabid

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধে লিখেছেন, “স্বদেশকে একটি বিশেষ ব্যক্তির মধ্যে আমরা উপলব্ধি করিতে চাই। এমন একটি লোক চাই, যিনি আমাদের সমস্ত সমাজের প্রতিমাস্বরূপ হইবেন। তাঁহাকে অবলম্বন করিয়াই আমরা আমাদের বৃহত্‍ স্বদেশীয় সমাজকে ভক্তি করিব, সেবা করিব। তাঁহার সঙ্গে যোগ রাখিলেই সমাজের প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমাদের যোগ রক্ষিত হইবে।” কবিগুরু তার সময়ে সেরকম কোনো মানুষ খুঁজে পেয়েছিলেন কিনা জানি না, তবে বাঙালি জাতি কিন্তু ঠিকই সেরকম একজকে খুঁজে পেয়েছিলেন। কিন্তু কৃতঘ্ন জাতি তাকে ধরে রাখতে পারেনি!

আমরা মনে করি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যার ইতিহাস লজ্জার, যা বাঙালি জাতিকে লজ্জা দেবে শতাব্দীর পর শতাব্দী। তাকে স্মরণ করে তাকে হারানোর হিমালয়সম শোকও বহন করতে হবে জাতিকে। কালের পরিক্রমায় আরেকটি ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য শোক ও শ্রদ্ধা জানাই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ আগস্ট চ্যানেল আইয়ে ‘শ্যামল ছায়া’

পরবর্তী

বান্ধবীসহ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে কলকাতার সাবেক মেয়র

পরবর্তী

বান্ধবীসহ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে কলকাতার সাবেক মেয়র

জাতীয় শোক দিবসে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT