চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতার পদাঙ্ক অনুসরণ করা ১০ ফুটবলারের গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ১২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পিতার দেখানো পথকে ভালোবাসায় পরিণত করে অনেক সন্তানই আলো কেড়েছেন। বাবার কীর্তি নিজের মধ্যে ধারণ করে কেউ কেউ ছাপিয়ে গেছেন পূর্বপুরুষকেও। জেনে নেয়া যাক তেমন ১০ ফুটবলারের গল্প। যারা বাবার পদাঙ্ক অনুসরণ করে গায়ে জড়িয়েছেন একই ক্লাবের জার্সি, ছড়িয়েছেন উজ্জ্বলতা।

শুরুতেই বলা যাক নরওয়ে তারকা আর্লিং হালান্ডের গল্প। বরুশিয়া ডর্টমুন্ড থেকে হালান্ডকে দলে টানতে কাড়িকাড়ি অর্থের পসরা সাজিয়ে বসেছিল জায়ান্ট ক্লাবগুলো। আমলে নেননি হালান্ড।

শৈশবে বাবা আলফে-ইনগে হালান্ডকে ম্যানচেস্টার সিটিতে (২০০০-২০০৩) খেলতে দেখেছেন, সেই পথ ধরে সিটির জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ করতে চলেছেন। চুক্তি হয়ে গেছে। লোভনীয় সব প্রস্তাব একপাশে রেখে ম্যানসিটিতেই ঠিকানা খুঁজে নিয়েছেন হালান্ড।

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত। পরে ক্লাবটির কোচের ভূমিকায়ও আলো ছড়িয়েছেন। তার অধীনেই পুত্র এনজো জিদান কিছু সময় মাঠে নেমেছেন রিয়ালের জার্সিতে।

ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফ বার্সেলোনার হয়ে ১৯৭৩-১৯৭৮ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন। পরে ১৯৯৪ থেকে ১৯৯৬ সময়টা ন্যু ক্যাম্প মাতিয়েছেন তার ছেলে জর্ডি ক্রুইফ।

ইতালিয়ান কিংবদন্তি সেসার মালদিনি একযুগ এসি মিলানকে সার্ভিস দেয়ার পর ছেলে পাওলো মালদিনি খেলেছেন দুই যুগ। পরে তার নাতি ড্যানিয়েল মালদিনি ২০২০ সালে যোগ দিয়ে এখনো খেলে চলেছেন মিলান জার্সিতে।

Reneta

আয়াক্স তারকা ড্যানি ব্লিন্ডের পর তার ছেলে ডেলে ব্লিন্ড ২০০৮ সালে যোগ দিয়ে এখনো খেলে চলেছেন ডাচ ক্লাবটিতে।

আয়াক্সের আরেক তারকা প্যাট্রিক ক্লুইভার্টের পদাঙ্ক পরে অনুসরণ করেছেন ছেলে জাস্টিন ক্লুইভার্টও।

বাবা কার্লোস বুসকেটসের পর পুত্র সার্জিও বুসকেটস ২০০৮ সালে বার্সায় যোগ দিয়ে দীর্ঘ সময় কাটিয়ে ফেললেও এখনো বার্সার মায়া কাটাতে পারেননি।

ডিয়েগো সিমিওনের পর পুত্র গুইলিয়ানো সিমিওনে এ মৌসুমেই যোগ দিয়েছেন বাবার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভাল্ডো তো পুত্র রিভালদিনহোর সাথেই মাঠে নেমে ইতিহাস গড়েছেন। দুজনে ২০১৪-১৫ মৌসুমে মগি মিরমির হয়ে মাঠে নেমেছেন।

রিয়াল সোসিয়েদাদের হয়ে পিতা মিগুয়েল পেরিকো আলনসোর পর দুই পুত্র মিকেল ও জাভি আলনসো খেলেছেন একই ক্লাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানবুসকেটসমালদিনিম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT