চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতাকে জবাই করার অভিযোগ ছেলে আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৮
অপরাধ, জনপদ, নাটোর
A A

নাটোরের লালপুরে জয়নুদ্দিন নামের বৃদ্ধ পিতাকে ঘুমের ভেতর জবাই করে হত্যার অভিযোগে ছেলে অটোভ্যান চালক হযরত আলী হজোকে (৩৫) আটক করেছে পুলিশ। এর আগে ঘরে তালাবদ্ধ অবস্থায় বৃদ্ধ জয়নুদ্দিনের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

সোমবার সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের ঢুলির মোড় নামক স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, নিহত জয়নুদ্দিন ও পুত্র হজোর মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে সোমবার ভোরে ঘুমন্ত পিতাকে ধারালো হাসুয়া দিয়ে জবাই করে হত্যা করে হজো।

‘হজোর পরিহিত ট্রাউজার ও ব্যবহৃত স্যান্ডেলে রক্ত দেখে সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের। হত্যাকাণ্ডের বিষয়টি লালপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘাতক হজো আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে ও ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সন্দেহ ও বিভিন্ন আলামতের প্রেক্ষিতে হজো আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জবাই করে হত্যানাটোরপিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT