চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিডিবি’র সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলাকেটে হত্যা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১১:০৩ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দুই বিদেশী খুন হওয়ার পর রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলো প্রশাসন। এরই মধ্যে রাজধানীর মধ্যবাড্ডায় সোমবার রাতে নিজ বাসায় খুন হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান (৬৫)। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য তিন গৃহকর্মীকে আটক করেছে পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্তি পুলিশ কমিশনার (এডিসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম খিজির খান। তিনি পিডিবি’র সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানিয়েছে, ৫ তলা বাড়ির ৩য় তলায় থাকতেন খিজির খান। দ্বিতীয় তলায় রয়েছে রহমতিয়া খানকা শরীফ। প্রতি বৃহস্পতিবার সেখানে জিকির-আজকার হতো। এতে খিজির খানের কিছু অনুসারী, আত্মীয়-স্বজন অংশ নিতেন।

সোমবার রাত ৮টার দিকে চারজন যুবক তার সঙ্গে দেখা করতে আসে। বাড়ির গৃহকর্মীরা তাদেরকে নিচ তলায় বসতে দেন। এক পর্যায়ে ওই যুবকরা দুই গৃহকর্মীকে বেঁধে ফেলে। দোতলায় গিয়ে খিজির খানকে ধারালো ছোরা দিয়ে গলাকেটে হত্যা করে। 

পুলিশ এসে দোতলার অজুখানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে।  

Reneta

এলাকাবাসী জানিয়েছে, ২০০৭ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি নিজের বাড়িতে খানকা শরীফ গড়ে তোলেন। এ জন্য অনেকের কাছে তিনি পীর সাহেব নামেও পরিচিত ছিলেন।

পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় চ্যানেল আই অনলাইনকে বলেন, হত্যার মোটিভ দেখে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে ঘটনা অন্যদিকে নিতে বাসার মালামাল তছনছ করা হয়েছে।

খিজির খানের আদি নিবাস চাঁদপুর হলেও কুষ্টিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন তারা।

জানা গেছে, তার পিতা এবং পিতামহ দুজনই পীর ছিলেন। গোয়েন্দা পুলিশের ধারণা, তরিকা সংক্রান্ত বিরোধে তাকে হত্যা করা হয়েছে।

এর আগে ২০১৩ সালের ২১ ডিসেম্বর রাজধানীর গোপীবাগে একজন পীরসহ ৬ জনকে জবাই করা হত্যা করা হয়।

পরের বছরের ২৭ আগষ্ট পূর্ব রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী। তাকেও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি চ্যানেল আইয়ের ‘শান্তির পথে’ ও ‘কাফেলা’ নামে ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিজির খানগলাকেটে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT