চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খিজির খান হত্যার মোটিভ খুঁজতে গোয়েন্দাদের ৩ ‘ক্লু’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:০৪ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

কূটনীতিক পাড়ার নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। কূটনীতিক পাড়ার কাছে বাড্ডায় খিজির খান পীর সাহেব হত্যার মোটিভ জানতে ৩ ধরনের সম্ভাবনা মাথায় নিয়ে চলছে তদন্ত।

গোপীবাগে পীরসহ ৬ হত্যা এবং রাজাবাজারে ফারুকী হত্যার সঙ্গে বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান পীর সাহেব হত্যাকাণ্ডের সংগতি আছে কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

বাড্ডা গুদারাঘাটের কাছে মঙ্গলবার যে বাসায় হাত পা বেঁধে জবাই করা হয় পিডিবির সাবেক চেয়ারম্যানও পীর সাহেব খিজির খানকে। সকালে সেই বাড়িতে আবারও গোয়েন্দা দল পরিদর্শন করেছে। এক সপ্তাহের ব্যবধানে বিদেশী নাগরিকসহ পীর সাহেব হত্যাকাণ্ড ভাবিয়ে তুলেছে পুলিশ ও গোয়েন্দাদের। এ পরিস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের নিয়ে গুলশান অপরাধ বিভাগের ডিসির রুদ্ধদ্বার বৈঠক করেছে।

আইন শৃংখলা পরিস্থিতি ছাড়াও পর্যালোচনা হয় চাঞ্চল্যকর দুই হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি নিয়ে। তবে বেশি গুরুত্ব পায় কূটনীতিক পাড়ার নিরাপত্তার বিষয়টি।

পিডিবির চেয়ারম্যান পীর সাহেব খিজির খান হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলেন গুলশান অপরাধ বিভাগের ডিসি মোস্তাক আহমেদ খান। ওই হত্যাকান্ডের ব্যাপারে এখনও কেউ আটক না হলেও সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

তিনি বলেন, কূটনৈতিক জোনের নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পায়ে হেটে ও মোটরসাইকেলে করে টহল বাড়ানো হয়েছে। ডিপ্লোম্যাটদের এবং প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

Reneta

মোস্তাক আহমেদ আরও বলেন, ‘গোপীবাগ ও রাজাবাজারের ঘটনা বিবেচনা করে তদন্ত হচ্ছে। আগের ঘটনারগুলোর সঙ্গে মিল রয়েছে কি না তা দেখা হচ্ছে। পূর্বপরিকল্পিত ভাবেই তাকে হত্যা করা হয়েছে। এক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব কিংবা সম্পত্তিজনিত কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ধর্মীয় মতবিরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছে পুলিশ।

ঢাকা মেডিক্যাল মর্গে ময়না তদন্ত শেষে দুপুরে বিদ্যুৎ ভবনের সামনে তার জানাজা হয়। বুধবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপ নগরে আরও জানাজা শেষে দাফন করা হবে মুক্তিযোদ্ধা খিজির খানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিজির খানগলাকেটে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপত্তা সন্তোষজনক বললেও তদন্ত অগ্রগতিতে মন্তব্য নেই

পরবর্তী

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র

পরবর্তী

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র

ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ বিদেশী হত্যায় জামায়াত জড়িত

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT