চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিটাইয়া খেলবা দেখবা, সব ঠাণ্ডা: যুবাদের প্রতি মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে সোমবার দিবাগত রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে সাইফ হাসানের দল। তার আগে দেশের মাটিতে শেষ অনুশীলন সেরেছে পুরো দল। রোববার একাডেমি মাঠে উড়িয়ে মারার অনুশীলন করলেন দলের টপঅর্ডার ব্যাটসম্যান সাইফ ও আফিফ।

কেন তাদের মাঝে এতটা আক্রমনাত্মক মেজাজ সেটি পরিষ্কার হল খানিক পরে। যখন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী যুবাদের অভয় দিয়ে বললেন, ‘নিউজিল্যান্ডে ভাল উইকেট, ওইসব জায়গায় রান করা সহজ। সবাই ভাবে যে বোলিং ওখানে ভাল হয়। আসলে বোলিং না, পিটাইয়া খেলবা দেখবা সব ঠান্ডা।’

ক্যাম্প চলাকালীন সময় যুব দলের অনেক খেলোয়াড়ই মাশরাফীর কাছে শুনেছেন নিউজিল্যান্ডের কন্ডিশন সম্পর্কে। সে অনুযায়ী অনুশীলনও করেছেন তারা। এবার সকল খেলোয়াড়কে ডেকে আনুষ্ঠানিকভাবে প্রেরণাদায়ী বক্তব্য রাখলেন মাশরাফী। বললেন নিজের অভিজ্ঞতার কথাও, ‘ওখানে বরং বোলাররা স্ট্রাগল করে। বিশ্বকাপে তো সবসময় ভাল উইকেট দেয় রান করার জন্য। ব্যাটসম্যানরা অনায়াসে খেলতে পারে। তিন’শ-সাড়ে তিন’শ রান হয় আবার ওটা তাড়া করে ফেলে। পেসারদের চেয়ে বরং স্পিনাররা ওখানে অনেক বেশি কার্যকর।’

বাংলাদেশি ক্রিকেটাররা অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশের ক্রিকেটারদের জন্য কঠিনতর কন্ডিশনের একটি নিউজিল্যান্ড। পাহাড় ঘেরা শহর, সমুদ্রবেষ্টিত, বাতাসের বেগে তারতম্য আর কনকনে ঠাণ্ডা আবহাওয়া। প্রাকৃতিক কারণেই উইকেটগুলো হয়ে থাকে বাউন্সি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কারোরই সেখানে খেলার অভিজ্ঞতা নেই। অচেনা কন্ডিশন নিয়ে যুবাদের মধ্যে ছিল নানা ধরণের চিন্তা। তবে নেতিবাচক জুজু উবে গেছে মাশরাফীর কথায়।

মাশরাফীর মন্ত্রে এখন অনেক বেশি সাহসী সাইফ। যুবাদের অধিনায়ক বলেন, মাশরাফী ভাই ওখানকার কন্ডিশনের কথা বললো। তারপর আমাদের প্রেরণা যোগাল। উনি সবসময়ই আমাদের সমর্থন করে এসেছেন। এবারই নয় এর আগেও। উনার মোটিভেশন অনেক হাই লেভেলের। এখানে শুধু অধিনায়ক না, সব খেলোয়াড় যারা আছে সবাই যদি দায়িত্ব নেয় তাহলে আমার জন্য সহজ হবে। উনার কথায় সব খেলোয়াড়রাই অধিনায়ক।’

এ বছরই নিউজিল্যান্ড সফর করেছে মাশরাফী-সাকিবরা। দ্বি-পাক্ষিক সিরিজে তারা পেয়েছেন ব্যাটিং সহায়ক উইকেট। আর বিশ্বকাপ হওয়ায় সেটি আরও বাড়বে বলেই বিশ্বাস করেন সাইফ। মাশরাফীর মন্ত্র ধরে বিশ্বকাপে পারফর্ম করার মনছবি গোটা দলের মাঝে।
Reneta

বাংলাদেশ ক্রিকেট দলের যুব সদস্যরা মাঠে প্রস্তুত, নতুন প্রতিভা দেখানোর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যত টাইগারদের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি মাশরাফীও। আনুষ্ঠানিক সেশনের পর জানালেন, ‘মোটিভেশনের কিছু নেই। পরিশ্রম যা করার তা তারা আগেই করেছে। এখন এটা প্রয়োগ করার সময়। আমি যেটা বলেছি যে মানসিকভাবে শক্ত থাকে। হয়তো ওইখানে গিয়ে ভাবতে পারে আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতি আমাদের প্রতিকূলে। এটাই স্বাভাবিক। জাতীয় দল গেলেও তাই থাকে। আমি ওদের মনে আনন্দে ক্রিকেট খেলতে বলেছি। ওরা যত স্বাধীনভাবে খেলবে আনন্দ নিয়ে খেলবে তত ওদের জন্য ভালো হবে।’

১৩ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অংশ নেয়া দলগুলো সেখানে পৌঁছাবে ৬ জানুয়ারির মধ্যে। বাংলাদেশের যুব দল যাবে ১০ দিন আগে। ডানেডিনে ক্যাম্প সেরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে যাবে সাইফ-আফিফ-পিনাকরা। মূল ক্রিকেটযজ্ঞে নামার আগে পাকিস্তান ও আফগানিস্তান যুবাদের সঙ্গে খেলে প্রস্তুতি সারবে লাল-সবুজের দল।

এবারের বিশ্বকাপে টেস্ট খেলুড়ে ১২টি দেশ ও ৪টি সহযোগী দেশের যুব দল অংশ নেবে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে টাইগারদের সঙ্গী নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT