বিনোদন

পিছিয়ে গেল ‘পোড়ামন ২’

পিছিয়ে গেল ‘পোড়ামন ২’

‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করবেন পূজা

কথা ছিল, ২৪ এপ্রিল থেকে সিলেটে ‘পোড়ামন ২’ ছবির শুটিং শুরু হবে। না, এখনো শুরু হয়নি। তাহলে জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ ছবি তৈরির পরিকল্পনা বাতিল হয়েছে? নাকি অন্য কোনো সমস্যা?

ছবির পরিচালক রায়হান রাফি জানালেন, ‘এপ্রিল আর মে মাসে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি, আর বৃষ্টিপাতের পরিমাণ সিলেটে সবসময়ই একটু বেশি। তাই ছবির শুটিং এক মাস পেছানো হয়েছে। আর এর ফাঁকে ছবির চিত্রনাট্যে একটু ঘষামাজা করা হচ্ছে।’

এদিকে ‘পোড়ামন ২’ ছবির দুটি গানের রেকর্ডিং হয়েছে। একটি গানের সুর করেছেন ইমন সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। অন্যটির সুর করেছেন কলকাতার আকাশ সেন। দুটি গানেরই কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

২০১৩ সালের ১৪ জুন ‘পোড়ামন’ মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। ছবিতে অভিনয় করেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। ‘পোড়ামন ২’ ছবির পরিচালক রায়হান রাফি। আর এই ছবিতে অভিনয় করবেন পূজা চেরি ও রোশান।

‘পোড়ামন ২’ ছবির অভিনয়শিল্পী রোশান ও পূজা চেরি
‘পোড়ামন ২’ ছবির অভিনয়শিল্পী রোশান ও পূজা চেরি
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…