চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকে হালদারকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চান হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা ও গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

পিকে হাওলাদারের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

আদালত তার রুলে, পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা ও গ্রেপ্তারের পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন। দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা জেলা প্রশাসককে ১০ দিনের এই মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আর এবিষয়ে পরবর্তী আদেশের জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

এসময় আদালত প্রশ্ন রেখে বলেন, ‘কেউ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করবে আর সে ধরাছোঁয়ার বাইরে থাকবে, এটা মগের মল্লুক নাকি? কেউই আইনের উর্ধ্বে নয়। তাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাড় করাতে হবে। একজন মানুষ হাজার হাজার কোটি নিয়ে বিদেশ চলে যাবে। আর আইনের আওতার বাইরে থেকে সমস্ত জাতিকে বৃদ্ধাঙ্গুল দেখাবে এটা হতে পারে না।’

আদালতের স্বতঃপ্রণোদিত এই আদেশর সময় শুনানিতে ছিলেন দুদকের আইনজীবী মো.খুরশীদ আলম খান আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় পি কে হালদার জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে-বেনামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। যার প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল লিজিং তার গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে গোপনে দেশ ছাড়েন হালদার। পরবর্তীতে জানান যায় শুধু ইন্টারন্যাশনাল লিজিংই নয়, দেশের আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান পি কে হালদারের কারণে দেউলিয়া হতে বসেছে। এমন বাস্তবতায় নিজেদের টাকা ফেরত পেতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের একাধিক গ্রাহক আদালতের শরণাপন্ন হন। তখন হাইকোর্ট ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দেন। তবে আদালতের আদেশে দায়িত্ব নেয়ার কছুদিন পর দায়িত্ব ছাড়েন তিনি।

Reneta

এরপর হাইকোর্ট সাবেক সচিব নজরুল ইসলাম খানকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান নিয়োগ দেন। এরপর পি কে হালদারের সঙ্গে ইন্টারন্যাশনাল লিজিং যোগাযোগ শুরু করে। একপর্যায়ে হালদার ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদের কাছে লিখিত আবেদন করে যে, তিনি নিরাপদে দেশে ফিরে আইএলএফএসএল অর্থ উদ্ধারে সহায়তা করতে চান। পরবর্তীতে আবেদনটি হাইকোর্টে দাখিল করে আইএলএফএসএল। তবে পি কে হালদার কবে দেশে ফিরবেন, তা জানাতে বলেন হাইকোর্ট। সে অনুযায়ী হাইকোর্টকে জানানো হয় যে, ২৫ অক্টোবর দুবাই থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে পি কে হালদার ঢাকা আসার জন্য টিকিট কেটেছেন। ওইদিন বাংলাদেশ সময় সকাল ৮ টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর হাইকোর্ট আদেশ দেন যে, বিদেশ থেকে দেশের এয়ারপোর্টে পা ফেলার সাথে সাথেই পি কে হালদারকে গ্রেপ্তার করে যেন আদালতে সোপর্দ করা হয়। তবে হাইকোর্টের ওই আদেশের পর পি কে হালদার আর দেশে ফেরেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুদকপি কে হালদারহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT