বাংলাদেশ

পিকআপ ভ্যান চাপায় আহত আন্দোলনরত শিক্ষার্থী ফয়সাল শঙ্কামুক্ত

পিকআপ ভ্যান চাপায় আহত আন্দোলনরত শিক্ষার্থী ফয়সাল শঙ্কামুক্ত

রাজধানীর শনির আখড়ায় বুধবার সকালে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পিকআপ ভ্যান চাপায় আহত ছাত্র শঙ্কামুক্ত রয়েছে।  ঘটনার পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আহত ছাত্রের নাম ফয়সাল। সে সরকারি তোলারাম কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বেলা ১২টার দিকে ফয়সাল হাসপাতালে ভর্তি হয়। তার বাম পায়ে ফ্র্যাকচার ছিল। কোমরেও ব্যথা পেয়েছে। তবে ফয়সাল শঙ্কামুক্ত রয়েছে। বিকেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ফয়সাল আহত হবার পরে এঘটনায় অনেক গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

রাজধানীতে বাস চাপায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় শনির আখড়ায় আন্দোলন করছিল আহত ফয়সালসহ অনেক শিক্ষার্থী।

বিষয়:ছাত্র আন্দোলন ফয়সাল শঙ্কামুক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…