চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি বাদ পড়বে, এমনকিছু ভাবনাতেও আনেননি নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

শেষ মুহূর্তের গোলে দারুণ এক জয়ে আটালান্টার হবু-রূপকথা থামিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পৌঁছেছে পিএসজি। একটা সময় মনে হচ্ছিল আটালান্টা-শামুকে বুঝি পা কাটতে যাচ্ছে ফরাসি জায়ান্টদের। শেষঅবধি তা হয়নি নেইমার ঝলকে! নিজে গোল না পেলেও দু’গোল করানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচের পর জানিয়েছেন, বিশ্বাস ছিল তার দল যেভাবেই হোক ২৫ বছরে প্রথমবারের মতো সেমিতে উঠবেই।

লিসবনে বুধবার রাতে মারিও পাসালিচের ২৭ মিনিটের গোলে প্রথমে এগিয়ে ছিল ইতালিয়ান ক্লাব আটালান্টাই। সেই গোল শোধে মরিয়া হয়ে নেইমার দৃষ্টিকটুভাবে প্রথমার্ধেই একাধিক সুযোগ হাতছাড়া করেছেন।

দ্বিতীয়ার্ধেও চলেছে পিএসজির গোল হাতছাড়ার মহড়া। একটা সময় মনে হচ্ছিল ভাগ্য বুঝি পিএসজির পক্ষ থেকে চোখ সরিয়ে নিয়েছে। ম্যাচ যখন ৮৯ মিনিট পেরিয়ে ৯০ মিনিটে গড়াল, তখন পিএসজি কোচ টমাস টুখেল ধরেই নিয়েছিলেন এবারও হয়তো খালি হাতেই ফিরতে হবে।

কিন্তু ৯০ মিনিটে এসে বাজিমাত করেন মার্কুইনোস। স্বদেশী নেইমারের শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে ফিরলে সুযোগ কাজে লাগিয়ে একদম শেষ মিনিটে পিএসজিকে সমতায় আনেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তিন মিনিট পর অতিরিক্ত সময়ে নেইমার-এমবাপের সমঝোতায় বানানো বলে আটালান্টার হৃদয় ভাঙেন ও এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।

শেষ মুহূর্তের দুশ্চিন্তা চেপে রেখে যে দল সেমিতে উঠতে পেরেছে তাতে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। হারের মুখ থেকে জয় নিয়ে ফেরা পিএসজি সেমিতে উঠতে পারবে না এমন দুশ্চিন্তা নাকি তার মাথাতেই আসেনি, ‘আমরা যে বাদ পড়বো এবং ফেরত যাবো, এমনকিছু কখনোই আমি ভাবিনি। আমি ফাইনালে খেলছি এমন ভাবনা কেউ আমার মন থেকে কেড়ে নিতে পারবে না।’

‘খুব কঠিন একটা ম্যাচ ছিল। সামনে আরেকটা কঠিন ম্যাচ বাকি আছে (সেমিফাইনাল)। আমাদের বিশ্রাম দরকার, কারণ খুব মানসিক ধকল গেছে। পরের ম্যাচটা ভালো করতে হলে আমাদের কিছু সমস্যা কাটিয়ে উঠতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকোয়ার্টারচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজি-আটালান্টালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

পরবর্তী

ইরফানের গতিতে ঘাবড়ে গিয়েছিলেন কোহলি!

পরবর্তী

ইরফানের গতিতে ঘাবড়ে গিয়েছিলেন কোহলি!

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৬১৭, মৃত ৪৪

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT