চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে চাপ বাড়ছে এমবাপের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শৈশব থেকেই কাইলিয়ান এমবাপের স্বপ্ন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন। স্প্যানিশ ক্লাবটির সাদা জার্সিতে মাঠে নামতে মুখিয়ে থাকার কথাও নানা সময়ে সামনে এনেছেন। সেজন্য চুক্তি বাড়াতে পিএসজির আকর্ষণীয় কিছু প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী উইঙ্গার।

এমবাপেকে ধরে রাখতে কত না পন্থা অবলম্বন করছে প্যারিসের ক্লাবটি। ফ্রেঞ্চম্যানের আদর্শ পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে আনার চেষ্টা চালাচ্ছে। জিনেদিন জিদানের কোচিংয়ে খেলার স্বপ্ন ছিল এমবাপের, সেটিতেও আপত্তি করেনি পিএসজি।

ঘরের ছেলেকে ঘরে রাখতে এতসব আয়োজন কিছুটা হলেও চাপ বাড়াচ্ছে এমবাপের উপর। গ্রীষ্মের আসন্ন দলবদল ঘিরে ফরাসি স্ট্রাইকার অবশ্য এখন পর্যন্ত লক্ষ্যে অবিচল, সব ঠিকঠাক থাকলে জুনেই প্যারিস থেকে উড়াল দেবেন মাদ্রিদে। কিন্তু পিএসজি, ক্লাবটির সমর্থক, এমনকি ফরাসি মিডিয়াও আশাবাদী এমবাপে থেকে যাবেন।

পিএসজির সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের গোলের রেকর্ড ছুঁয়ে এমবাপে জানিয়েছেন, ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে দেখতে চান নিজেকে। এমবাপে থেকে ৪৪ গোলে এগিয়ে আছেন শীর্ষের এডিনসন কাভানি।

পিএসজির সর্বকালের একজন হওয়ার ইচ্ছার কথা জানিয়ে এমবাপে বলেছেন, ‘এডিনসন কাভানির রেকর্ড এখনও অক্ষত। দেখা যাক কী হয়। আপনি পিএসজির ইতিহাসে সর্বোচ্চ স্কোরার হওয়ার সম্ভাবনাকে উপেক্ষা করতে পারবেন না। আমার লক্ষ্য সর্বদা মানুষের স্মৃতিতে চিহ্ন রেখে যাওয়া, হয় পরিসংখ্যান, দৃশ্যত অথবা আবেগগতভাবে।’

এমবাপের ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা জল্পনা-কল্পনা সত্ত্বেও পিএসজির প্রতি তার প্রতিশ্রুতি স্পষ্ট। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন এবং লিগ ওয়ানে সেন্ট এতিয়েনের বিপক্ষে করেছিলেন দুটি গোল।

Reneta

এমন একজন ম্যাচজয়ী পারফর্মারকে হারাতে চাচ্ছে না পিএসজি। এজন্য কয়েকদফায় চুক্তি বাড়ানোর আলোচনায় বসেছে ক্লাবটি। লিওনেল মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেয়ার মনস্থির করেছে ফ্রেঞ্চ জায়ান্টরা। কিন্তু ফরাসি বিশ্বকাপজয়ী তারকার অবস্থান অনড়। প্যারিস ছেড়ে মাদ্রিদে পৌঁছে স্বপ্নপূরণের জন্য বিভোর হয়ে আছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিমাদ্রিদমেসিরিয়ালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT