আন্তর্জাতিক

পা নেই, বন্ধুরা আছে!

বন্ধুরা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বন্ধু হাসিমুখে একসঙ্গে ছবি তুলছে, তাদের মধ্যে একজনের পা নেই, তবে তারা একসঙ্গে আনন্দে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কেরালার কলেজ ছাত্র আলিফ মোহাম্মদ। পা ছাড়াই জন্ম হয় তার। আলিফের বন্ধুরা তার অক্ষমতাকে কলেজে পড়ার পথে বাধা হতে দেয় নি। তার ক্লাসে যেতে কোনোরকম অসুবিধা হতে দেয় না তার বন্ধুরা।

‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’ এ কথাটি আক্ষরিক অর্থেই আলিফের ক্ষেত্রে বেশ প্রযোজ্য।

এনডিটিভি জানায়, কেরালার কোল্লাম জেলায় অবস্থিত সাস্তমকোট্টার ডিবি কলেজের ভেতরে তার দুই বন্ধু আলিফকে নিয়ে ঘুরছিল। একজন ফটোগ্রাফার সেই দৃশ্য ভিডিও ধারণ করলে দর্শকদের হৃদয় কেড়ে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, যুবকটিকে তার কলেজমেট অর্চনা এবং আর্যের কাঁধে ভর দিয়ে কলেজ চত্ত্বরে ঘুরে বেড়াচ্ছেন।

চিত্রগ্রাহক জগৎ থুলাসীধরন ভিডিও ধারণ করার প্রসঙ্গে জানান, এটি একটি দুর্দান্ত মুহূর্ত ছিল। কলেজের ভিতরে প্রত্যেকের জন্য এটি একটি সাধারণ দৃশ্য। কারণ আলিফকে সবসময় তার বন্ধুরা ঘিরে রাখে।

মিঃ থুলসিধরন জানান, তিনি কলেজে একটি যুব উৎসবে ছবি তুলছিলেন যখন তিনি দেখেন আলিফকে তার বন্ধুরা নিয়ে যাচ্ছে এবং দ্রুত মুহূর্তটি তার ক্যামেরায় বন্দী করেছে। পরে তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হয়।

বিষয়:কেরালা বন্ধু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…