চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসাদে ভুগছিলেন অভিনেত্রী পায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

মঙ্গলবার দিবাগত রাতে রহস্যজনক মৃত্যু হয়েছে পশ্চিম বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল চক্রবর্তীর। তার মৃত্যু রহস্য নিয়ে এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি পশ্চিম বঙ্গের পুলিশ। তবে পায়েলের বাবা বলছেন, দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন পায়েল। সে কারণেই হয়তো আত্মহত্যা-ই করেছেন।

ভারতের শিলিগুড়ির একটি হোটেল থেকে গত বুধবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় টলি অভিনেত্রী পায়েল চক্রবর্তীর মৃতদেহ। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে চলছে তদন্ত।

তার মৃত্যুর পর হোটেল কর্তৃপক্ষ শিলিগুড়ি পুলিশকে জানায়, মঙ্গলবার রাতে হোটেল রুম থেকে চিৎকার করে ফোনে কথা বলতে শোনা যায় পায়েলকে। বোঝাই যাচ্ছিলো কারো সাথে রাতভর ঝগড়া করছিলেন তিনি। কিন্তু পুলিশ তাকে দরোজা ভেঙে উদ্ধারের পর পায়েলের ফোনটিই নাকি খোঁজে পাওয়া যায়নি! এমনকি এখন পর্যন্ত সেই ফোনের হদিস পাওয়া যায়নি।

এরইমাঝে পায়েলের মৃত্যুর আগের অবস্থার কথা তুলে ধরেন পায়েলের বাবা প্রবীর গুহ। তিনি বলেন মঙ্গলবারেও তাদের সাথে কথা হয়েছে পায়েলের। তারা জানতেন, পায়েল রাঁচিতে শুটিংয়ে যাবেন। কিন্তু সেটা না করে শিলিগুড়িতে কেন এলেন এটা তারা জানতেন। এমনকি মঙ্গলবার রাতে পায়েলের মা তিনবার ফোনেও যোগাযোগের চেষ্টাও করেন মেয়ের সাথে। তাকে না পেয়ে তার ফ্ল্যাটে গিয়েও তার দেখা পায়নি পরিবার। এরপর সকালে থানায় যান তারা। বিকেলেই মেয়ের মৃত্যুর সংবাদ পায় পরিবার।

মেয়ের মৃত্যুর জন্য কাউকে সন্দেহ করছে না তার পরিবার। পায়েলের বাবার দাবী, একমাত্র বাচ্চাকে কাস্টডিতে নিতে স্বামীর সঙ্গে একটা আইনি লড়াই চলছিল পায়েলের। সে আলাদা থাকত। সন্তানকে কাস্টডি না পাওয়ায় অবসাদে ভুগছিল। ওর থেকেই মনে হয় আত্মহত্যা করেছে।

তার বাবার কথায় পায়েলের মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’ বলেই ধরে নিচ্ছে পশ্চিম বঙ্গের পুলিশ। তবে পায়েলের ফোনের হদিস পেলে ঘটনা অন্য দিকে মোড় নিতে পারে বলেও মনে করছেন অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাপায়েলশিলিগুড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT