চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়ের পরও হাতও হারাতে পারে মালয়েশিয়ার সেই কিশোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ায় প্রহরির পিটুনিতে এক স্কুল ছাত্রের পা কেটে ফেলার পর এবার হাতও হারাতে হতে পারে বলে সতর্ক করেছেন ডাক্তাররা। কিশোরটি এখন কোমায় রয়েছে| কিশোরকে প্রহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সহকারী প্রহরিকে।

মালয়েশিয়ার একটি প্রাইভেট ইসলামিক স্কুলে গত মার্চে ১১ বছর বয়সী ছাত্রটি  প্রহরির দ্বারা আক্রান্ত হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। কিভাবে এই অপকর্ম হলো সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তা খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছে।

আক্রমণের ভয়াবহতা নিয়ে তার ডায়েরি থেকে বিস্তারিত প্রকাশ করেছে মালয়েশিয়ার গণমাধ্যম। তার ডায়েরি থেকে জানা যায়, দক্ষিণ মালয়েশিয়ার কোটা টিংগী স্কুলের একজন যদি ছাত্র ভুল করে তবে সবাইকে তার শাস্তি ভোগ করতে হয়।

প্রায়ই স্বেচ্ছাসেবক দলের প্রহারের ভয়ে শিশুরা তাড়াতাড়ি ঘুমাতে যেত।

দি নিউ স্ট্রেইটস টাইমস সংবাদপত্রের রিপোর্টে বলা হয: সংক্রমণরোধে গত শুক্রবার স্কুল ছাত্রটির পা কেটে ফেলা হয়েছে। হাতে রক্ত জমাট বাঁধায় শনিবার হাতেও অস্ত্রোপচার করা হয়।

তার চাচী বলেন, কুয়ালালামপুর হাসপাতালের ডাক্তাররা তার বাম কাঁধের জমাট বাঁধা রক্তপিণ্ড পর্যবেক্ষণ করছেন। তার হাতটাও কাটতে হতে পারে।

Reneta

২৪ মার্চ স্কুলের সমাবেশ ভবনে চেচামেচি করার কারণেই তাদের প্রহার করা হয়েছিল বলে তার বন্ধুরা পুলিশকে জানিয়েছে।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় কিশোরটির পায়ের তালুতে প্রহার করা হচ্ছে।

ধর্মীয় স্কুলগুলোর সহায়তা গ্রুপ ফেডারেশন অফ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আল-কোরান তাহফিজ ইন্সটিটিউশন (পিনটা) সভাপতি মোহাম্মদ জাহিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, জনগণের এখনই এ বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। কেননা কর্তৃপক্ষ তাদেরকে তদন্ত শেষ করার অনুমতি দিয়েছে।

সরকার ধর্মীয় স্কুলগুলোতে নজর দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্কুল ছাত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT