চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইয়ের পাশে ভাই, মৃত মায়ের কোলে সন্তানের লাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A
পাহাড় ধস

পাহাড় ধসের ট্র্যাজেডির পর উদ্ধার অভিযানে বের হয়ে আসছে একের পর এক লাশ। কয়েক মাসের শিশু থেকে অশীতিপর মানুষের মৃতদেহ উদ্ধারের সময় উদ্ধারকর্মীরাও নিজেদের কষ্ট এবং আবেগ আড়াল করতে পারছেন না।

উদ্ধার অভিযানে কোথাও পাওয়া যাচ্ছে পাঁচ বছরের ভাইকে শেষ আশ্রয় হিসেবে আঁকড়ে ধরা তিন বছরের ভাইয়ের মৃতদেহ। কোথাও দেখা গেছে মা তার দুধের সন্তানকে আড়াল করতে চেয়েছিলেন। কিন্তু ভূমিধস কাউকে বাঁচিয়ে রাখেনি। যেমন বাঁচতে পারেনি কাঁধে সন্তানকে নিয়ে দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করা কোন বাবা।

মাটির মানুষগুলো শেষ পর্যন্ত মাটিতেই মিশে গেছেন। মাটিই হয়েছে তাদের শেষ ঠিকানা।

দুর্ঘটনার ক্ষেত্রে অনেকসময় সাংবাদিকতায় বলা হয়, একই পরিবারের অতোজন মারা গেছেন কিংবা একই পরিবারের এতোজন ভুক্তভোগী।

কিন্তু, রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে সোমবার রাতে প্রবল বর্ষণে পাহাড় ধসে যে মানুষগুলোর মৃত্যু হয়েছে সেখানে এরকম পরিবার অনেক। তাদের অনেকে আহত হয়ে হাসপাতালে, মোমবাতির আলোতে অস্ত্রোপচার হওয়ার পর বেঁচে থাকলেও জানতে পারছে না, প্রিয়জনটি আর বেঁচে নেই।

পার্বত্য এলাকায় পাহাড় ধসে এখন পর্যন্ত ১৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছে, তাদের বেশিরভাগই বেঁচে নেই।

Reneta

স্থানীয়রা জানিয়েছেন, আহত-নিহত অনেককে উদ্ধার করা সম্ভব হলেও আরো কিছু মৃতদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে। এখনও অনেকে চাপা পড়ে আছে মাটির নিচে।

রাঙামাটির ডিসি মঞ্জুরুল মান্নান বলেন, এ পর্যন্ত ৯৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে পৌর এলাকায় অনেকেই নিখোঁজ।

‘আশা করি কালকেই (শুক্রবার) আমরা অভিযান শেষ করতে পারবো,’ জানিয়ে তিনি বলেন: যারা উদ্ধার হয়েছেন তাদের জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি।

তবে উদ্ধার অভিযানে প্রয়োজনের তুলনায় লোকবলের সংকট আছে জানিয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, বৃষ্টি কমলে কিছু সাধারণ জনগণ আমাদের সাহায্য করেছিলো। পুলিশ সদস্যরা এখানে ছিলেন। রোডও বন্ধ। ফলে কিছু টিম আসতে পারেনি।

চ্যানেল আইয়ের রাঙামাটি প্রতিনিধি মনসুর আহম্মেদ সরেজমিন ক্ষতিগ্রস্থ এলাকা দেখে এসে জানান, উদ্ধার কাজে যেমন জনবলের সংকট আছে তেমনই সংকট আছে যন্ত্রপাতির। এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ সদস্যরা আর সাধারণ জনগণ। এভাবে উদ্ধার অভিযান সম্পন্ন করা কষ্টসাধ্য হবে। পাহাড় ধসের পরে এই এলাকায় মাটির ঢিবি তৈরি হয়েছে ১৫ থেকে ২০ ফিট উঁচু। সেগুলো সরাতেও প্রচুর জনবল প্রযোজন। তাছাড়া পুরোপুরিই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।

(উদ্ধার অভিযানে পাওয়া মৃতদেহগুলোর ছবি দেখতে এতোটাই কষ্টের হবে বিবেচনায় আমরা সেগুলো প্রকাশ করছি না। সাধারণভাবেও আমরা মৃতদেহের ছবি প্রকাশ না করার সম্পাদকীয় নীতি অনুসরণ করি)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT