চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধস ও ক্ষয় ঠেকাবে বিন্না ঘাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৮
পরিবেশ
A A

চট্টগ্রামে পাহাড় ধস ও পাহাড় ক্ষয়রোধ এবং জলাবদ্ধতা নিরসনে জাদুর ঘাস নামে খ্যাত পাহাড়ে বিন্না ঘাস লাগানো কর্মসূচি শুরু করা হয়েছে।

সম্প্রতি নগরের টাইগারপাস এলাকায় ভেটিভার সেন্টার প্রকল্প নামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন থাইল্যান্ডের রাজকন্যা মাহাচকোরি শ্রীনীধরণ।

চট্টগ্রাম সিটি মেয়রসহ বুয়েটের বিজ্ঞানীরা আশা করেন, চট্টগ্রামের পাহাড়ে বিন্না ঘাস লাগালে পাহাড় ধস ও ক্ষয়রোধ সহ পরিবেশ সহায়ক কার্যকর ভূমিকা রাখবে।

চট্টগ্রামের পাহাড়গুলোতে অতি মাত্রায় বেলে মাটি থাকায় বৃষ্টির সাথে সাথে মাটি ও বালি এক সাথে নেমে এসে নালা নদর্মা ভরাট হয়ে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া প্রতিনিয়ত পাহাড় ধসে ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলামের উদ্ভাবিত আলোচিত বিন্না ঘাস চট্টগ্রামের পাহাড়গুলোতে লাগানোর উদ্যোগ নেয়া হয়। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছেন থাইল্যান্ডের রাজকন্যা পরিচালিত সাইফাততানা ফাউন্ডেশন।

ড. শরিফুল ইসলাম জানিয়েছেন, বেড়ি বাঁধ রক্ষা, পাহাড় ধস ঠেকানো, নদী ভাঙন রোধ সহ আবহাওয়া উপযোগী বিন্না ঘাসের শিকড় ৮থেকে ১০ফুট মাটির গভীরে চলে যায়। অত্যন্ত প্রতিকূল পরিবেশেও এ ঘাস বেঁচে থাকে।

চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিন জানান, প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইগার পাস এলাকায় বিন্না ঘাসের পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। একইসাথে গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন পাহাড়, খুলশী পাহাড়, টাইগারপাস সংলগ্ন ২ সহ ৪টি পাহাড়ে বিন্নাঘাস লাগানো হবে।

ফলাফল আশানুরূপ হলে চট্টগ্রামে পাহাড় ধস ও পাহাড় ক্ষয় রোধ বন্ধ হবে বলে আশা করেন তিনি।

বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রকল্পে সহায়তা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি থাইল্যান্ডের রাজকন্যাকে এবিষয়ে সহযোগিতা দেয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।

বিস্তারিত দেখুন চৌধুরী ফরিদের ভিডিও রিপোর্টে

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খালেদার জামিন ঠেকাতে লড়ছে রাষ্ট্রপক্ষ

পরবর্তী

সেরা ছন্দে ফিরতে পারবেন নয়্যার?

পরবর্তী

সেরা ছন্দে ফিরতে পারবেন নয়্যার?

বসা অবস্থায় বামদিক থেকে দ্বিতীয় সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার

প্রথমবার টেলিভিশন নাটকে সাবেক তারকা ফুটবলার গাফফার

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT