স্পোর্টস

পাহাড় টপকাতে হামাগুড়ি

পাহাড় টপকাতে হামাগুড়ি

জিততে হলে দুটি রেকর্ড গড়তে হবে। টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ, সঙ্গে এ ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। সেই পথে ২১১ রান টপকানোর বোঝা। পাহাড়ের পেছনে ছুটতে যেয়ে সেখানে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে বাংলাদেশ।

ছোট ফরম্যাটে আগে কখনও দুইশই ছুঁতে পারেনি বাংলাদেশ। নিজেদের সর্বোচ্চ সংগ্রহটি ১৯৩ রানের, মিরপুরে দুদিন আগে করেছিল স্বাগতিকরা। আর রান তাড়া করে জেতার বাংলাদেশি রেকর্ডটি ১৬৪ রানের। সেটিও ২০০৭ সালে, টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ফরম্যাটে দুইশর ওপরের রান টপকে যাওয়া তাই সামর্থ্যের কঠিন পরীক্ষাই নেবে।

নিচ্ছেও! পরীক্ষার শুরুটা হয়েছে আগের ম্যাচে ঝড়ো উদ্বোধনী জুটি এনে দেয়া সৌম্য সরকারের রানের খাতা খুলতে না পারার মধ্য দিয়ে। এই বাঁহাতির চার বলের ইনিংসটি থেমেছে ধনঞ্জয়ার অফস্টাম্পের অনেক বাইরের একটি বল তুলে মারতে যেয়ে।

গালির ওপর দিয়ে উড়িয়ে মারা ছয়ের ইনিংসটি টেনে নিতে পারেননি মুশফিকও (৬)। মাদুশাঙ্কার বলে পেরেরার হাতে ধরা পড়েছেন। মিঠুন সেখানে মাদুশাঙ্কার বলেই ৫ রানে থেমেছেন মেন্ডিসের ক্যাচ হয়ে।

মূর্তিকারিগর

মাহমুদউল্লাহকে সঙ্গী করে তামিম ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন। ২টি করে চার-ছক্কায় ইনিংসটিও ২৯ রানের বেশি এগোয়নি। আপোনসো বলে এবার ধনঞ্জয়ার তালুবন্দী টাইগার উদ্বোধনী।

একদিকে প্রযোজনীয় গতিতে রান ওঠানো যায়নি। আরেকদিকে ইনিংসের অর্ধেক না পেরোতেই টপঅর্ডারের চারজন নেই। শ্রীলঙ্কার করা ২১০ রান সেখানে অনেকদূরের পথই।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…