চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে অস্থিরতা তৈরীর চেষ্টায় মতলবি মহল: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৯:৩৯ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
রাজনীতি
A A

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার রেশ কাটতে না কাটতেই তারই শেষকৃত্য থেকে ফেরার পথে অতর্কিত গুলিতে ঝরলো আরও ৫ তাজা প্রাণ। পাহাড়ে এমন সংকটাবস্থা তৈরীর জন্য নির্দিষ্ট কারো দিকে আঙুল না তুললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন ‘মতলবি মহল’ ওই অঞ্চলে অস্থিরতা তৈরীর চেষ্টা করছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় খেলাঘর আসরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: পাহাড়ে শান্তির মধ্যে অস্তিরতা তৈরি করার জন্য একটি মতলবি মহল রয়েছে। এটা আমাদের সকলকে বুঝতে হবে। সাম্প্রদায়িক পৃষ্ঠপোষক অপশক্তি এখনো সক্রিয়। এরা খেলাঘরের চেতনা বিরোধী।

‘‘পাহাড়ের ঘটনা শোনা মাত্রই আমার চোখে জল চলে এসেছে। নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমা নির্লোভ ও ত্যাগী ব্যক্তি ছিলেন। প্রতিদিনই সে আমায় ফোন দিতো। কালও ফোন দিয়েছিল, আজ তার ফোন আসেনি। শক্তিমান তার মেয়ের জীবন নিয়ে শঙ্কিত ছিল। এখন সে নিজেই চলে গেল। এমনকি তার শেষকৃত্যে যাওয়ার পথে আবার গুলি করে মানুষকে হত্যা করা হলো। এখানে গভীর চক্রান্ত রয়েছে’’, বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন: প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা ওই মতলবি মহল চান না। এ বছর অনেক অঘটন ঘটানোর পায়তারা রয়েছে। আন্দোলনে ব্যর্থ হলে চোরাগলি দিয়ে ক্ষমতায় প্রবেশের চক্রান্ত বেড়ে যায়।

কোটা সংস্কার আন্দোলনকে একটি রাজনৈতিক দলের প্রধানের মুক্তির আন্দোলনে রুপ দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

Reneta

এসময় তিনি ৫ জানুয়ারি নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বপক্ষে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এবং এই সংসদ থেকেই সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করার প্রসঙ্গ কথা তুলে ধরেন।

এছাড়া, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)’র সভাপতি হিসেবে চলতি সংসদের স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতির পদ অর্জনের তথ্য তুলে ধরেন কাদের।

বিএনপিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন: গণতন্ত্র উদ্ধারের নামে আগুন সন্ত্রাস এদেশের মানুষ মেনে নেবে না। গতবার নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি রাজনীতির কক্ষপথ থেকে বিচ্যুত হয়েছে। এবারও যথা সময়ে নির্বাচনী ট্রেন ছাড়বে। আপনারা না আসতে চাইলে না আসুন।

নির্বাচনে না এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে মোকাবেলা করা হয়ে বলে সতর্ক বার্তা দেন কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপার্বত্য চট্টগ্রামলিড নিউজশক্তিমান চাকমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT