চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়গুলো রোহিঙ্গা সন্ত্রাসীদের অভয়ারণ্য

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:১৫ অপরাহ্ণ ০২, মার্চ ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এর পাশে থাকা পাহাড়গুলো এখন রোহিঙ্গা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এসব পাহাড়কে ঘিরে সক্রিয় রয়েছে ১২ টি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ। খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি এসব গ্রুপের নিত্যদিনের বিষয়।

রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে এসব রোহিঙ্গা ডাকাত গ্রুপগুলোর হাতে। এরকম একটি গ্রুপের ৭ সদস্য মারা গেছে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায়। ঘটনার প্রতিশোধ নিতে গ্রুপগুলো আরও হিংস্র হয়ে ওঠবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

বিগত ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করে লাখ লাখ রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩২ টি ক্যাম্পে এসব রোহিঙ্গাদের বসতি এখন। নতুন পুরাতন মিলে ১১ লাখ রোহিঙ্গার বসবাস এসব ক্যাম্পে।

Banglabid

এসব ক্যাম্প গুলোকে ঘিরে অপতৎপরতা শুরু করে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী। এসব ক্যাম্পগুলোর মধ্যে টেকনাফে রয়েছে ৭ টি আর উখিয়ায় ২৫ টি। টেকনাফের ক্যাম্প গুলোর পাশে রয়েছে গভীর পাহাড়। এসব পাহাড় গুলোকে নিরাপদ আস্তানা হিসেবে বেছে নেয় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলো। রোহিঙ্গা প্রতিরোধ সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক চৌধুরী বলেন, আমাদের কাছে খবর রয়েছে ক্যাম্পের আশপাশের পাহাড় গুলোতে ১২ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এসব সন্ত্রাসী গ্রুপগুলো রোহিঙ্গাদেরকে টার্গেট করে অপহরণ চাঁদাবাজি করছে। মাঝেমধ্যে তাদের অপহরণ আর চাঁদাবাজির শিকার হন বাংলাদেশের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেম, ফরিদুল আলম ও মোঃ কাশেম জানান, টেকনাফের ২৬ও ২৭ নম্বর ক্যাম্পের পাশে যে পাহাড় রয়েছে সেখানে অনেকগুলো সন্ত্রাসী রয়েছে। এসব সন্ত্রাসীরা ক্যাম্পে এসে রোহিঙ্গাদের ধরে নিয়ে যায়। এরপর অসহায় রোহিঙ্গা গুলো মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে ছাড়া পায়।

লেদা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা আব্দুল মোতালেব জানান, গত এক মাসে এসব গ্রুপ তাদের ক্যাম্প থেকে অন্তত ২৫ জনকে অপহরণ করে। পরে তাদের দাবিকৃত মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়। লেদা ক্যাম্পের আরেক বাসিন্দা নুরুল করিম বলেন, এসব সন্ত্রাসীরা, আমাদের রোহিঙ্গা জাতির কলঙ্ক। আমরা চাই এদেরকে বাংলাদেশ সরকার শাস্তির আওতায় নিয়ে আসুক।

Reneta

সোমবার ভোররাতে টেকনাফের জাদিমুরা মুছনী পাহাড়ী এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ৭ সদস্য মারা যায়। এর আগে ৩০ ডিসেম্বর র‌্যাবের সাথে গোলাগুলিতে একই বাহিনীর ইলিয়াস নামের আরেক সদস্য মারা গেছিল।

নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব) ফোরকান আহমেদ বলেন, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য মারা যাওয়ার ঘটনাকে তারা স্বাভাবিকভাবে মেনে নেবে না। ঘটনার প্রতিশোধ নিতে তারা আরও হিংস্র হয়ে উঠবে।তাই এ ব্যাপারে আইন প্রয়োাগকারী সংস্থাগুলোকে কৌশল অবলম্বন করে ব্যবস্থা নিতে হবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, সন্ত্রাসীদের গ্রুপ সক্রিয় থাকার খবরটি আমাদের কাছেও রয়েছে।ক্যাম্প গুলোতে পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। রোহিঙ্গা সন্ত্রাসী হোক কিংবা স্থানীয় সন্ত্রাসী হোক, সন্ত্রাসীদের কোনো ছাড় দেবে না পুলিশ। সন্ত্রাসীদের গ্রেফতারে সব সময় পুলিশের অভিযান চলমান রয়েছে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজাররোহিঙ্গা সন্ত্রাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনেই দুই ছাত্রলীগ নেতা নিহত

পরবর্তী

অরণ্য ওয়েলফেয়ারের বাচ্চাদের ফ্রি স্কুল

পরবর্তী

অরণ্য ওয়েলফেয়ারের বাচ্চাদের ফ্রি স্কুল

মালয়েশিয়া পাচারকালে ৩৭ রোহিঙ্গা উদ্ধার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT