চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাসপোর্ট থেকে ইসরায়েলের নিষেধাজ্ঞা তুলে নেয়া তোষণ নীতির দৃষ্টান্ত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৬, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ বাক্য তুলে দেয়ার সিদ্ধান্ত সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও ভারতের তোষণ নীতির এক দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।

জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বুধবার পাসপোর্ট হতে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য প্রযোজ্য’ বাক্যটি তুলে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন: বর্ণবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সরকারের কূটনীতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক স্থাপনের পথে এ প্রাথমিক পদক্ষেপ।

‘‘সাম্রাজ্যবাদী চক্রান্তে প্যালেস্টাইন ভূখণ্ডে সৃষ্ট ইসরায়েল রাষ্ট্র আরব অঞ্চলে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারে তৎপর। বর্ণবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে নিজ আবাসভূমি হতে উচ্ছেদ করে ইজরাইলী বসতি স্থাপন করে চলেছে। সম্প্রতি গাজায় ফিলিস্তিনি বসতির উপর বিমান হামলা করে ৬৭ শিশুসহ আড়াই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্বজুড়ে এই হামলা হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে’’, বলছে জাতীয় মুক্তি কাউন্সিল।

বিবৃতিতে আরও বলা হয়: বাংলাদেশের জনগণের মনোভাব দেখে সরকার একদিকে ইসরায়েলী বিমান হামলার নিন্দা করেছে অন্যদিকে পাসপোর্ট হতে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশে’ বাক্য তুলে দিয়ে গাজায় ইসরায়েলী গণহত্যা ও যুদ্ধাপরাধের ঘটনায় নীরবতা পালন করেছে।

বিবৃতিতে সরকারের সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও ভারতের তোষণ নীতির বিরুদ্ধে সোচ্চার হবার জন্য দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির প্রতি আহবান জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলপাসপোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT