চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য আর কতো?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৪৪ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
সম্পাদকীয়
A A

প্রতারক চক্রের হাতে দেশের বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের জিম্মি হয়ে পড়ার অভিযোগ পুরনো। পাসপোর্ট প্রত্যাশীদের জিম্মি করে টাকা আদায় করা, টাকা না দিলে হয়রানির শিকার হওয়াসহ নানা ধরণের অভিযোগ আগে থেকেই রয়েছে। নতুন করে এসব অভিযোগ এসেছে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে।

চ্যানেল আইয়ের খবরে জানা যায়: ‘নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। অসাধু অফিস কর্মকর্তা-কর্মচারীদের হাতেও জিম্মি হয়ে পড়েছেন পাসপোর্ট প্রত্যাশীরা। অতিরিক্ত টাকা আর দালাল ছাড়া নির্দিষ্ট সময় মিলছে না পাসপোর্ট।

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের অভিযোগ, দালাল ছাড়া আবেদন জমা দিতে গেলে বারবার ফেরত পাঠানো হয়। পাসপোর্ট বইয়ের সংকট আর ছাপা মেশিন নষ্টের অজুহাত দেখান কর্মকর্তারা। ফলে পবিত্র হজ্ব পালন, জরুরী চিকিৎসা ও প্রবাস যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের। এ সুযোগে পাসপোর্ট অফিসের আশপাশের দোকানগুলোতে দালালরা খুলে বসেছে সেবা সেন্টার। সত্যায়ন, পুলিশ ভেরিফিকেশন সব সেবা মেলে সেখানে।’

Banglabid

২০১৫ সালে পাসপোর্ট সেবাকে শীর্ষ দুনীর্তিগ্রস্ত খাত উল্লেখ করে রিপোর্ট প্রকাশ করেছিল টিআইবি। রিপোর্টে বলা হয়েছিল, এ খাতে শতকরা ৭৭ ভাগ মানুষ দুর্নীতির শিকার। ২০১৭ সালে টিআইবির প্রকাশিত রিপোর্টেও প্রায় একই তথ্য এসেছিল। তখন পাসপোর্ট তদন্তের নামে পুলিশের ঘুষ দুর্নীতি ও হয়রানিকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিষ্ঠানটির মতে, কেবল পুলিশী হয়রানির শিকার হচ্ছে শতকরা ৭৬ জন সেবা প্রত্যাশী। এর উত্তোরণে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ তদন্ত প্রথা বাতিলের দাবিও জানিয়েছিল টিআইবি।

এছাড়া কয়েকদিন আগে হেলেন সিং সেরেস্তা নামের এক নেপালি নাগরিক বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে যাওয়ার খবর গণমাধ্যমে এসেছে। তিনি নেপালি নাগরিক হয়েও কীভাবে বাংলাদেশি পাসপোর্ট পেলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাসপোর্ট অধিদপ্তর তা তদন্ত করছে বলেও সেই খবরে জানা যায়। এছাড়া মাঝেমধ্যেই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশে যাওয়ার খবরও শোনা যায়!

এসব অনিয়ম রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পাসপোর্ট অধিদপ্তর যে একেবারেই নিষ্ক্রিয়, তা বলা যাবে না। বিভিন্ন সময় পাসপোর্ট অফিস থেকে দালালদের গ্রেপ্তার হওয়ার খবরও গণমাধ্যমে আসে। তবে এসব বিষয়ে অ্যাকশন প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। দালালদের পাশাপাশি যেসব অসাধু কর্মকর্তা এসব অনিয়মের সঙ্গে জড়িত, তাদেরকেও আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। বিদেশে লাল-সবুজ পতাকার সম্মানের স্বার্থে পাসপোর্ট অফিসের সকল অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে নিয়ে বাংলায় মিউজিক ভিডিও প্রকাশ

পরবর্তী

আর্জেন্টিনার জয়ের পর মিডিয়ার ‘ডিগবাজি’!

পরবর্তী

আর্জেন্টিনার জয়ের পর মিডিয়ার ‘ডিগবাজি’!

ব্যাংক

আয়কর ও ভ্যাট জমা নিতে ৩০ জুন সব ব্যাংক খোলা

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT