সারাদেশে পাশের হারে শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। এ বোর্ডের পাশের হার ৯০.৭০ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ৩৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড পাশের হার ৮৩.৯৯ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড পাশের হার ৫৯.০৩ শতাংশ।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের পরীক্ষায় পাশের হার ৮০.৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।
সিলেট বোর্ডে পাশের হার ৮০.২৬ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৬৬৩ শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.০৩ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন শিক্ষার্থী।
বরিশাল বোর্ডে পাশের হার ৭৭.২৪ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী।
৮টি বোর্ডে মোট পাশের হার ৮১.২১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৬.২০ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার জন শিক্ষার্থী।
কারিগরি বোর্ডে পাশের হার ৭৮.৬৯ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ১৭৮ জন শিক্ষার্থী।







